
প্রত্যাবর্তনে পৃথ্বীর ব্যাটে রানের ফুলঝুরি
ক্রিকেট থেকে আট মাস বাইরে থাকার যন্ত্রণা ভুলে মাঠে ফিরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটমহলের নজর কেড়েছিলেন পৃথ্বী। এবার টি-টোয়েন্টি মোড থেকে বেড়িয়ে সাদা জার্সিতেও হাফ সেঞ্চুরি হাঁকালেন।

রঞ্জিতে পৃথ্বীর প্রত্যাবর্তন কেমন হল
আজ থেকে শুরু হয়েছে রঞ্জির নতুন মরসুম। টুর্নামেন্টের প্রথম দিন বরদার বোলিং আক্রমণের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মুম্বই দলকে দারুণ শুরু দেন পৃথ্বী। ৬২ বলে ৬৬ রান করে পৃথ্বী আউট হয়েছেন।পৃথ্বীর ইনিংস সাজানো ১১টি চার ও একটি ছয় দিয়ে।

অজিঙ্ক রাহানের ব্যাটে কত রান এল
ভারতীয় দলের টেস্ট ফর্ম্যাটের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানেও দারুণ ব্যাটিং করেছেন। এদিন ১৪৫ বল খেলে রাহানে ৭৯ রান করেন। ইনিংস সাজানো ১০টি চার দিয়ে। মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ০ রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান।

শার্দুলের হাফ সেঞ্চুরিতে মুম্বইয়ের সাড়ে তিনশো পার
এদিন ব্যাটে শার্দুল ঠাকুর হাফ সেঞ্চুরি করলেন। ৬৩ বলের ক্যামিও ইনিংসে ৬৪ রান করে দলকে সাড়ে তিনশো রানের গণ্ডি পার করান শার্দুল। ১১টি চার ও ১টি ছয় হাঁকান শার্দুল। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে মুম্বই ৩৬২ রান তোলে।


Click it and Unblock the Notifications



















