ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। রঞ্জির ফাইনাল থেকে ধর্মশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে, আইপিএলে করোনার প্রভাব সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
আইপিএলের ভবিষ্যত নির্ধারণ করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
করোনার জেরে ভারত ও দক্ষিণ আফ্রিকার বাকি দুই ওয়ান ডে ম্যাচ ফাঁকা মাঠে হবে বলে খবর।
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইপিএল কমিটি ও বিসিসিআই-কে স্বাধীনতা দিয়েছে কেন্দ্র।
করোনা নিয়ে বাড়বাড়ন্তের মধ্যে আইপিএল আয়োজন না করার পরামর্শ বিদেশ মন্ত্রকের।
৫৮ রানে ব্যাট করছেন বাংলার অনুষ্টুপ মজুমদার।
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ৭১ রান দূরে বাংলা।
চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে বাংলার স্কোর ৩৫৪।
চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন বাংলার অনুষ্টুপ মজুমদার। বাংলা এখনও ৮৩ রান দূরে।
প্রথম ইনিংসে বাংলার ৩০০ রান পূর্ণ।
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে এখনও ১৬১ রানে পিছিয়ে রয়েছে বাংলা।
চতুর্থ দিনের চা-পানের বিরতি পর্যন্ত বাংলার স্কোর ২৬৪/৬।
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ১৬২ রানে পিছিয়ে বাংলা।
১৬ রান করে আউট হলেন বাংলার অল-রাউন্ডার শাহবাজ আহমেদ।
WICKET! Over: 120.4 Shahbaz 16(39) b Chetan Sakariya, Bengal 263/6 #SAUvBEN @paytm #RanjiTrophy #Final
— BCCI Domestic (@BCCIdomestic) March 12, 2020
ব্যাট করছেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ।
ঋদ্ধিমান (৬৪) ও সুদীপ (৮১) আউট হওয়ার পর ফের বড় পার্টনারশিপের খোঁজে বাংলা।
ধর্মশালায় বৃষ্টির জন্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে-র টস হতে দেরি।
সুদীপ চট্টোপাধ্যায়ের পর আউট হলেন সেট ঋদ্ধিমান সাহা। রঞ্জির ফাইনালে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলা।
WICKET! Over: 110.4 Wriddhiman Saha 64(184) b Prerak Mankad, Bengal 241/5 #SAUvBEN @paytm #RanjiTrophy #Final
— BCCI Domestic (@BCCIdomestic) March 12, 2020
রঞ্জি ট্রফির ফাইনালে ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়ের মধ্যে শতরান পার্টনারশিপ।
1⃣0⃣0⃣-RUN PARTNERSHIP: Sudip Chatterjee and Wriddhiman Saha complete a hundred-run stand. 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) March 12, 2020
Bengal trail Saurashtra by 200 runs.
Follow the #SAUvBEN game live 👉https://t.co/HjLDl5JYXc@paytm #RanjiTrophy #Final pic.twitter.com/JDY64QElXS
৭৭ রানে খেলছেন সুদীপ চট্টোপাধ্যায়। ৫৫ রানে ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা।
প্রথম ইনিংসে এখনও সৌরাষ্ট্রের থেকে ২০৭ রানে পিছিয়ে রয়েছেন ঋদ্ধিমান সাহারা।
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলা ৩ উইকেটের বিনিময়ে ২১৮ রানে অবস্থান করছে।
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ২১৪ রান দূরে বাংলা।
সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রানের পার্টনারশিপ।
অর্ধশতরান করলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।
করোনায় আক্রান্ত খেলোয়াড়। বন্ধ এনবিএ-র মরশুম।
করোনা ভাইরাসের জন্য ভিসা নিয়ে কড়াকড়ির জেরে আইপিএলে খেলা থেকে বঞ্চিত হতে পারেন বিদেশি ক্রিকেটাররা।
প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রানে অবস্থান করছে বাংলা।
ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়ের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ।
১৫০ রান পূর্ণ হল বাংলার।
জয়দেব উনাদকাটের ওভারে দুটি চার মারলেন ঋদ্ধিমান সাহা।
অর্ধশতরান পূর্ণ করলেন বাংলার সুদীপ চট্টোপাধ্যায়।
অল ইংল্যান্ড ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু।
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ২৯১ রান দূরে বাংলা।
ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা।
রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনে ব্যাট করতে নামছে বাংলা।
লেডেন্ড সচিন তেন্ডুলকরকে ছোঁয়ার খেরে মাত্র ১৩৩ রান দূরে বিরাট কোহলি। এই ম্যাচে পারবেন কি ভারত অধিনায়ক।
বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। তবে ম্যাচ হলে প্রচুর রান হওয়ার সম্ভাবনা।
আজ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল।