রঞ্জি ফাইনালে মন্থর ব্যাটিং-র পর দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৩৮৪/৮

রঞ্জি ট্রফির ফাইনালে রাজকোটের মন্থর পিচে অতি মন্থর ব্যাটিং সৌরাষ্ট্রের। সারা দিনে মাত্র ১৭৮ রান তুলতে সক্ষম হল হোম টিম। নিষ্প্রাণ পিচে মাত্র তিন উইকেট নিতে পারলেন বাংলার বোলাররা। তৃতীয় দিনে খেলা কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

টসে হার বাংলার

টসে হার বাংলার

বাংলার অধিনায়ক অভিমন্যু ইশ্বরণের টস ভাগ্য ভালো যাচ্ছে না। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। পিচের দিকে তাকিয়ে দলের পরিকল্পনা মতোই এই সিদ্ধান্ত নেন তিনি।

প্রথম দিনের প্রথম ইনিংস

প্রথম দিনের প্রথম ইনিংস

সৌরাষ্ট্রের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার। হার্ভিক দেশাই ও অভি বারটের মধ্যে ৮২ রানের পার্টনারশিপ হয়। ১১১ বলে ৩৮ রান করে বাংলার স্পিনার শাহবাজ আহমেদের শিকার হন হার্ভিক। ৫৪ রান করে পেসার আকাশ দীপের বলে আউট হন অভি। বিশ্বরাজ জাদেজাও সৌরাষ্ট্রের হয়ে ৫৪ রান করে আউট হন। ডি-হাইড্রেশনের কারণে প্রথম দিনে মাত্র ৫ রান করে অবসৃত হন ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তুলতে সক্ষম হয় সৌরাষ্ট্র।

দ্বিতীয় দিনের প্রথম ইনিংস

দ্বিতীয় দিনের প্রথম ইনিংস

দ্বিতীয় দিনে সৌরাষ্ট্রের হয়ে ব্যাট করতে নামেন জাতীয় দলের তারকা চেতেশ্বর পূজারা। নিজস্ব ঢঙে ২৩৭ খেলে বাংলার বোলারদের রীতিমতো নাজেহাল করে দেন তিনি। ৬৬ রান করে পেসার মুকেশ কুমারের বলে লেগ বিফোর উইকেট হন পূজারা। সৌরাষ্ট্রের বাঁ-হাতি ব্যাটসম্যান অর্পিত ভাসাভাড়ার সঙ্গে তাঁর দেড়শো রানেরও বেশি পার্টনারশিপ হয়। ২৮৭ বলে ১০৬ করা অর্পিতকে সাজঘরের রাস্তা দেখান শাহবাজ আহমেদ। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩৮৪ রানে অবস্থান করছে সৌরাষ্ট্র।

বাংলার বোলার

বাংলার বোলার

রঞ্জি ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে বাংলার হয়ে ৩ উইকেট নেন পেসার আকাশ দীপ। ২টি করে উইকেট নেন পেসার মুকেশ কুমার ও স্পিনার শাহবাজ আহমেদ। একটি উইকেট নেন বাংলার পেসার ঈশান পোড়েল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 10, 2020, 18:58 [IST]
Other articles published on Mar 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+