LIVE রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, স্থগিত আইপিএল, দিল্লিতে আইপিএল আয়োজন করতে অরাজি কেজরিওয়াল সরকার

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন, বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ফাইনাল থেকে আইপিএল-আইএসএলে করোনার প্রভাব সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

06:12 pm

স্থগিত প্রিমিয়ার লিগ।

06:11 pm

করোনা ভাইরাসের জেরে বন্ধ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ।

05:51 pm

করোনা ভাইরাসের জেরে স্থগিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা কাপের ম্যাচ।

04:54 pm

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বাকি দুই ওয়ান ডে নির্ধারিত সূচি মেনেই হবে বলে জানিয়েছে বিসিসিআই।

04:53 pm

করোনা ভাইরাসের জেরে বাতিল শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ।

02:49 pm

করোনার জেরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। তারপর ম্যাচ হবে ফাঁকা মাঠে।

02:32 pm

শেষ হল রঞ্জি ট্রফির ফাইনাল। ম্যাচ ড্র হল। প্রথম ইনিংসে লিড থাকার সৌজন্যে টুর্নামেন্ট জিতল সৌরাষ্ট্র।

02:23 pm

করোনা আতঙ্কে দিল্লিতে আইপিএল ম্যাচ আয়োজন করতে অরাজি অরবিন্দ কেজরিওয়াল সরকার।

01:50 pm

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়েছে সৌরাষ্ট্র। ২ উইকেট নিয়েছেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ।

12:58 pm

সৌরাষ্ট্রের দ্বিতীয় উইকেটের পতন। আউট বিশ্বরাজ জাদেজা।

12:21 pm

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত সৌরাষ্ট্রের স্কোর ৩৮/১। দ্বিতীয় ইনিংসে বাংলার থেকে ৮২ রানে এগিয়ে সৌরাষ্ট্র।

12:20 pm

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার হার্ভিক দেশাইকে হারাল সৌরাষ্ট্র।

12:13 pm

বৈঠকে আইপিএলের সব ফ্রাঞ্চাইজিদের আমন্ত্রণ জানাল বিসিসিআই।

12:12 pm

করোনা ভাইরাস নিয়ে শনিবার আলোচনায় বসছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

10:41 am

সকালে দুটি উইকেট তুলে নিয়ে বাংলার হার নিশ্চিত করলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।

10:40 am

৪০ রানে অপরাজিত থাকলেন বাংলার অর্নব নন্দী।

10:39 am

৩০ বছর পরেও অধরাই থেকে গেল বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন।

10:38 am

প্রথম ইনিংসে লিডের নিরিখে কার্যত রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে গেল সৌরাষ্ট্র।

10:37 am

সৌরাষ্ট্রের থেকে ৪৪ রান দূরে থামকে গেল ঋদ্ধিমান সাহাদের প্রথম ইনিংস।

10:37 am

৩৮১ রানে অল আউট হয়ে গেল বাংলা।

10:18 am

ব্যাটিং বিপর্যয়ের শিকার বাংলা। নবম উইকেট হারালেন ঋদ্ধিমান সাহারা।

10:07 am

প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে এখনও ৬০ রানে পিছিয়ে বাংলা।

09:47 am

বাংলার অষ্টম উইকেটের পতন। রান আউট হলেন আকাশদীপ।

09:47 am

বাংলার সেট ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে তুলে নিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।

09:26 am

করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

09:26 am

করোনা ভাইরাসের জেরে দুবাইতে স্থগিত আইসিসি-র বোর্ড মিটিং।

09:24 am

আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটার শরীরে করোনা ভাইরাস মিলেছে।

09:23 am

করোনা ভাইরাসের জেরে স্থগিত অস্ট্রেলিয়ার এফ ওয়ান জিপি।

09:22 am

অল ইংল্যান্ড টেনিস ওপেনের কোয়ার্টার ফাইনালে বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু।

09:21 am

পঞ্চম দিনে বাংলার ৩ উইকেট তুলতে মরিয়া সৌরাষ্ট্র।

09:20 am

বাংলার হয়ে ক্রিজে ব্যাট করছেন অনুষ্টুপ মজুমদার ও অর্নব নন্দী।

09:20 am

রঞ্জি ট্রফির ফাইনালের পঞ্চম দিনে প্রথম ইনিংসে লিড পেতে বাংলার প্রয়োজন ৭২ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 13, 2020, 9:18 [IST]
Other articles published on Mar 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+