ভারত বনাম নিউজিল্যান্ড: পন্থের আত্মবিশ্বাস ফেরাতে কী বলে মোটিভেট করলেন অজিঙ্ক রাহানে

২০১৯ সাল পর্যন্ত দেশের হয়ে তিন ফর্ম্যাটে নিয়মিত উইকেটকিপার ছিলেন। সেখান থেকেই এখন তিন ফর্ম্যাটেই দলে সুযোগ পাওয়ার জন্য জায়গা হাতরাচ্ছেন। পারফর্ম্যান্সে ঘাটতি হওয়ায় জাতীয় দলে দীর্ঘদিন ধরে বাইরে ঋষভ পন্থ।

শেষবার ঘরের মাঠে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওডিআইতে সুযোগ না পাওয়ার পর এবার টেস্টেও হয়ত পন্থকে ড্রেসিংরুমেই সময় কাটাতে হতে পারে। তবে এই নিয়ে হতাশ না হয়ে পন্থকে পসিটিভ থাকতে পরামর্শ দিলেন ভারতীয় দলের টেস্ট ডেপুটি অজিঙ্ক রাহানে।

পন্থকে মোটিভেট করার উদ্দেশে রাহানে বলেছেন, 'প্রথমেই কঠিন পরিস্থিতিকে মেনে নিতে শিখতে হবে। ট্যুর থেকেও দীর্ঘদিন ধরে প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পেতে থাকলে স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করে। সেই পরিস্থিতিতেও সর্বদা পসিটিভ মানসিকতা নিয়ে সুযোগের অপেক্ষা করতে হবে। কঠিন সময়ে দ্বিগুণ পরিশ্রমে নিজেকে আরও উন্নত করা উচিত। সেই সঙ্গে দলের প্রত্যেকের থেকে প্রতি মুহূর্তে যতটুকু শিখে নেওয়া যায়, পুরোটাই শিখে নিতে হবে। সেখানে সিনিয়র-জুনিয়র পরে কোনও পার্থক্য নেই। শেখার মানসিকতা থাকলে হতাশার মধ্যেও মানসিকতায় পরিবর্তন আসবে।'

উল্লেখ্য নিউজিল্যান্ড সফরের সীমিত ওভারে নিয়মিত উইকেটকিপারের পরিবর্তে লোকেশ রাহুলকে খেলিয়ে বাড়তি ব্য়াটসম্যান খেলিয়েছেন বিরাট। ব্যাট হাতে এখন লোকেশ রাহুল অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। সেই সঙ্গে দস্তানা হাতেও সিরিজে সফল রাহুল।

আগামীদিনেও রাহুল দলের হয়ে সীমিত ওভারে দস্তানার দায়িত্বে থাকতে চলেছেন বলে বিরাট পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে টেস্টে ঋদ্ধিমান সাহা কিপার হিসেবে ভারতীয় দলের প্রথম পছন্দ। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই সম্ভবত পন্থ বাইরে থাকতে চলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 20, 2020, 13:31 [IST]
Other articles published on Feb 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+