৯ দিনে উলটপূরাণ, সাফল্যের চূড়া থেকে মাটিতে আছড়ে পড়ল ভারত,০-৩ সিরিজ হার

৯ দিনে উলটপূরাণ! ৯ দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জয়ের পর সাফল্যের পাহাড় চূড়া থেকে আছড়ে পড়ল ভারত। ওডিআইয়ে ০-৩ ব্যবধানে হারল টিম কোহলি।

ভারতকে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড

ভারতকে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড

চলতি মাসের ২ রা ফেব্রুয়ারি ভারত ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতেছে। যার ৯ দিন পর ১১ ফেব্রুয়ারি ০-৩ ব্যবধানে ওডিআই সিরিজ হারল ভারত।

বে ওভালে বিপর্যয়

বে ওভালে বিপর্যয়

বে ওভালেই টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচ জিতে প্রতিপক্ষের বিরুদ্ধে স্কোরলাইন ৫-০ করেছিল ভারত। এবার সেই বে ওভালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ওডিআই সিরিজ হার। সেটাও মাত্র ৯ দিনের ব্য়াবধানে।

কেন ম্যাচ হার

একটাই কারণ, নির্বিষ বোলিং! ২৯৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। সৌজন্য জসপ্রীত বুমরাহের নির্বিষ বোলিং। ১০ ওভারে এদিন ৫০ রান খরচ করলেন। শার্দুল এদিন ৯.১ ওভারে ৮৭ রান খরচে ১ উইকেট পেলেন। অন্যদিকে নভদীপ সাইনি ৮ ওভারে ৬৮ রান খরচ করেন। যার ফলে ২৯৭ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৫ উইকেটে নিউজিল্যান্ড ম্যাচ জেতে। ভারতের হয়ে চাহাল ৪৭ রান খরচে ৩ উইকেট নিলেও ভারত ম্যাচ হারায় এদিন তাঁর বোলিং স্পেল কোনও কাজে এল না।

তিন ম্যাচের ভারতের বোলিং পারফর্ম্যান্স

তিন ম্যাচের ভারতের বোলিং পারফর্ম্যান্স

প্রথম ম্যাচে ৩৪৮ রান তাড়া করে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ম্যাচ জেতে। দ্বিতীয় ম্যাচে ভারতের বোলিংয়ের বিরুদ্ধে কিউয়িরা ২৭৩ রান হাঁকায়। আর সিরিজ শেষের ম্যাচে ২৯৭ তাড়া করতে নেমে পাঁচ উইকেটে নিউজিল্যান্ডের জয়।

নিউজিল্যান্ডের হয়ে কারা রান পেলেন

মার্টিন গাপ্টিল ৬৬, হেনরি নিকহোলস ৮০ রান করেন। এরপর ল্যাথাম ৩২ ও গ্র্যান্ডহোম ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ২১ বলে হাফসেঞ্চুরি করে ভারতের মুখের গ্রাস কেড়ে নেন গ্র্যান্ডহোম।

বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় টেস্ট সিরিজের কথা ভেবে টানা দুই ম্যাচে শামিকে বসিয়ে রাখলেন বিরাট। যারপর তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 11, 2020, 15:47 [IST]
Other articles published on Feb 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+