
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এবার তৃতীয় ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। তার চেয়ে বড় এদিন কিউয়িদের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ধসে যাওয়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে এসে ইনিংসের হাল করে দলকে টেনে তুললেন। শ্রেয়স এদিন যখন ব্যাটিংয়ে আসেন ভারতীয় দল ৬২ রান প্রথম ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে। পৃথ্বী সেট হয়েও ৪০ রানে রান আউট,বিরাট ৯ রানে ক্যাচ দিয়ে আউট। যারপর লোকেশ রাহুলকে সঙ্গে করে চতুর্থ উইকেটে শতরান পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচে ফেরালেন। ৬৩ বলে ৬২ রান হাঁকিয়ে এদিন শ্রেয়স আউট হন।
চার নম্বরে দুরন্ত ইনিংস খেলার সুবাদে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ন চ্যাপেলকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার। ওডিআই ক্রিকেটে শেষ ১৬ ইনিংসে ৯টি পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছেন শ্রেয়স। শতকরা শতাংশ ৫৬.২। সেখানেই এর আগে ১৬ ওডিআই ইনিংসে শতকরা ৫০ শতাংশ হারে অস্ট্রেলিয়ান ইয়ান চ্যাপেল ৮টি পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছিলেন। এই পরিসংখ্যানে ইয়ান চ্যাপেলকে টপকে গেলেন আইয়ার।
চার নম্বরে নেমে রাহুল দ্রাবিড় ও যুবিকে টপকে গেলেন শ্রেয়স
তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে চার নম্বরে নেমে যুবরাজ সিং ও রাহুল দ্রাবিডে়র কীর্তি টপকে গেলেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২১৭ রান হাঁকিয়েছেন। সেখানে অতীতে ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে ২১০ রান হাঁকিয়েছিলেন। অন্যদিকে চার নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় ২০০৫ সালে তিন ম্যাচের সিরিজে ২০৯ রান হাঁকিয়েছিলেন।