|
২০ ওভারে ২৪৩ রান তোলে মুম্বই
ম্যাচে ধুঁয়াধার ব্যাটিং মুম্বইয়ের। ২৭ বলে পৃথ্বী ৫৩ রান করেন।৩৫ বলে অধিনায়ক সূর্যকুমার যাদব ৮০ রান হাঁকান। ৪০ বল খেলে শ্রেয়স আইয়ারও ৮০ রান হাঁকিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ৩ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে।
|
পঞ্জাবের ব্যাটিং
জবাবে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব ২২১ রান তোলে। ৩৮ বলে শুভমান ৭৮ রান হাঁকান। শুভমানের ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা ২৯ বলে ৪৭ রান হাঁকান। তিন নম্বরে নেমে ২১ বলে গুরকীত সিং মান ৪০ রান করেন।
|
ছিটকে গেল মুম্বই
সেমিফাইনালে উঠতে গেলে মুম্বইকে শুধু ম্যাচ জিতলেই চলত না। সেই সঙ্গে পঞ্জাবকে ১৫০ বা তার কম রানে আটকে রাখতে হত। প্রথম উইকেটে অভিষেক শর্মা ও গিল ৮৪ রানের পার্টনারশিপ গড়েন। এরপর গুরকিত মানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭০ রানের পার্টনারশিপ। এই দুই পার্টনারশিপে ভর করেই ১৪ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে পঞ্জাব। ফলে লড়াই থেকে ছিটকে গেল মুম্বই। মুস্তাক আলির সেমিফাইনালে গেল তামিলনাড়ু ও কর্ণাটক।
|
একনজরে পয়েন্ট টেবিল
১) তামিলনাড়ু ৪ ম্যাচে ১২ পয়েন্ট (রান রেট +.৮৬৯)
২) কর্ণাটক ৪ ম্যাচে ১২ পয়েন্ট (রান রেট +.৭৬২)
৩) মুম্বই ৪ ম্যাচে ১২ পয়েন্ট (রান রেট -.১৯৪)
৪) পঞ্জাব ৪ ম্যাচে ১২ পয়েন্ট
৫) ঝাড়খণ্ড ৪ ম্যাচে ০ পয়েন্ট


Click it and Unblock the Notifications
















