রোহিতের চোট, পরিবর্তে টেস্টে শুভমান গিল!

கிரிக்கெட் ரசிகர்கள் ஏக்கத்தை போக்க சூப்பர் யோசனை- வீடியோ

নিউজিল্যান্ডের মাটিতে বেসরকারী টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে সুফল পেতে চলেছেন শুভমান গিল। ক্রাইস্টচার্চে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে চার দিনের টেস্টে শুভমান ২০৪ রান হাঁকিয়ে নট আউট থাকেন। তাঁকে এবার রোহিতের পরিবর্ত হিসেবে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যেতে চলেছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজ চোট পাওয়া রোহিত শর্মার পরিবর্ত নিয়ে, সোমবার বিকেলে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুভমান গিলের নাম করেছেন।

২০১৮-এ এই নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রানে অপরাজিত থেকে করে ভারতকে জয় এনে দিয়েছেন শুভমন। এবার সেই নিউজ়িল্যান্ডেই ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজর কাড়েন। যার পর এবার টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন গিল।রবিবার বেসরকারি টেস্টের চতুর্থ দিন ২৭৯ বলে খেলে শুভমন ২০৪ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ব্যাটিং করার সময় পায়ের পেশিতে রোহিত চোট পান। এরপর ৬০ রানে অবসৃত হন। কাফ মাসলের চোট গুরুতর হওয়া ফিল্ডিং করতে পারেননি।

পরিবর্তে লোকেশ রাহুল দলকে নেতৃত্ব দেন। রোহিতের সেই চোট নিয়ে এদিন জানা গিয়েছে, হিটম্যানের বিশ্রাম প্রয়োজন। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। ওডিআইয়ে রোহিতের পরিবর্তে মায়াঙ্ক আগারওয়াল সুযোগ পেতে চলেছেন।

অতীতে শিখর ধাওয়ান হাঁটুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় মায়ঙ্ক সুযোগ পেয়েছিলেন। যদিও তিনি গত বছর সেই সিরিজে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি।

অন্যদিকে টেস্টে সুযোগ পেতে চলেছেন শুভমান গিল। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও অবশ্য বিবৃতি দিয়ে সরকারী ঘোষণা করা হয়নি। দুই ম্যাচের জন্য ভারতের টেস্ট দল ঘোষণার দিনই শুভমানের নাম ঘোষণা হতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 3, 2020, 21:31 [IST]
Other articles published on Feb 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+