শ্রেয়স আইয়ার-কে ব্যাট হাতে চার নম্বরে দেখতে চান এই ভারতীয় স্পিন লেজেন্ড

ভারতের জার্সি গায়ে তরুণ শ্রেয়স আইয়ারের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার তথা অধিনায়ক অনিল কুম্বলে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারের কত নম্বরে নামা উচিত শ্রেয়সের, তাও জানিয়েছেন জাম্বো।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ

১৫ ডিসেম্বর চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। ১৮ ও ২২ ডিসেম্বর যথাক্রমে ভাইজাক ও কটকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে খেলবে টিম বিরাট কোহলি।

চারে নামুক শ্রেয়স

চারে নামুক শ্রেয়স

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তরুণ শ্রেয়স আইয়ার ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামুন, চান দেশের প্রাক্তন লেগ স্পিনার তথা লেজেন্ড অনিল কুম্বলে। তাঁর কথায়, এই স্থানে এমন কোনও ব্যাটসম্যানকে প্রয়োজন, যিনি টেম্পারামেন্ট ধরে রাখতে পারবেন। শ্রেয়সের মধ্যে সেই গুন আছে বলে মনে করেন কুম্বলে।

রাহুলের কাছে সুযোগ

রাহুলের কাছে সুযোগ

চোটগ্রস্ত শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে ভারতের হয়ে ইনিংস শুরু করতে নেমে কেএল রাহুল নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন অনিল কুম্বলে। এবার ওয়ান ডে-তেও নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন এই কর্নাটকী, মনে করেন তাঁরই রাজ্যের প্রাক্তনী।

বোলিং সেরা হওয়া প্রয়োজন

বোলিং সেরা হওয়া প্রয়োজন

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। কিন্তু ওয়ান ডে-তে ভারতীয় বোলারদের পারফরম্যান্স সিরিজের ফল নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন অনিল কুম্বলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 13, 2019, 14:04 [IST]
Other articles published on Dec 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+