লকডাউনে পরবর্তী বিশ্বে ক্রিকেটকে সুরক্ষিত করার ব্লু-প্রিন্ট তৈরি অনিল কুম্বলের

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন উঠে যাওয়ার পর ক্রিকেটকে কীভাবে সুরক্ষিত করা যায়, তা নিয়ে একটি ব্লু-প্রিন্ট তৈরি করলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার তথা আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। কী কী বিষয়ের ওপর জোর দিতে বললেন ভারতীয় কিংবদন্তি, তা দেখে নেওয়া যাক।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বজুড়ে সাড়ে ৬৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার আটশোরও বেশি মানুষ। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

লালার ব্যবহার

লালার ব্যবহার

করোনা পরবর্তী বিশ্বে ক্রিকেট চালু করার ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। সেই লক্ষ্যেই ক্রিকেট বল চকচকে করতে লালার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনারের কমিটি। এই অভ্যাস চালু করতে ক্রিকেটারদের অন্তত এক মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে আইসিসি-র ক্রিকেট কমিটি।

ব্যাট-বলের সামঞ্জস্য

ব্যাট-বলের সামঞ্জস্য

ক্রিকেট ম্যাচে ব্যাট ও বলের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পিচ পরিবর্তনের পরামর্শ দিয়েছেন আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। তাঁর মতে, এর মাধ্যমে ক্রিকেটকে আরও সুরক্ষিত ও আকর্ষণীয় করে তোলা সম্ভব।

বায়ো সেফ জোন

বায়ো সেফ জোন

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বায়ো সেফ জোনে অনুশীবন শুরু হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। এই নিয়ম অনিল কুম্বরে নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির ব্লু-প্রিন্টেও জায়গা পেয়েছে বলে শোনা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 3, 2020, 21:07 [IST]
Other articles published on Jun 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+