
শ্রেয়সের ব্যাটে জুড়ল সিয়াট টায়ারের লোগো
রোহিত শর্মা থেকে অজিঙ্ক রাহানে, দুই ক্রিকেটারের ব্যাটে টায়ার প্রস্তুতকারক সংস্থা সিয়াটের লোগা দেখা যায়। নামী এই সংস্থার সঙ্গে দুই ক্রিকেটারের মোটা অঙ্কের আর্থিক চুক্তি রয়েছে। এবার শ্রেয়সের সঙ্গে চুক্তি করল সিয়াট।
মুম্বইয়ের ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন।চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটে রান পেয়েছেন শ্রেয়স। সীমিত ওভারে তাঁকে ভবিষ্যতের তারকা মনে করছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। এবার ভালো ব্যাটিংয়ের সুফল পেলেন ডানহাতি। তাঁর সঙ্গে চুক্তি করল সিয়াট।

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে কার কার ব্যাটে সিয়াট লোগো রয়েছে
রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে ছাড়া তরুণ ক্রিকেটার শুভমন গিলের ব্যাটে সিয়াট কোম্পানির লোগো রয়েছে। এছাড়া ভারতের বর্তমান টেস্ট ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ এই সংস্থা। মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌরের ব্যাটেও সিয়াটের লোগো রয়েছে।

দিল্লির সবচেয়ে কম বয়সী অধিনায়ক
গত মরসুমে আইপিএল দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। ডানহাতি এই ব্যাটসম্যান দিল্লির সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন। তাঁর অধিনায়কত্বে ২০১৯ এর আইপিএলে সেমফাইনাল খেলেছিল দিল্লি।


Click it and Unblock the Notifications



















