বিরাটের ভুলেই কী ম্যাচে হার, কেন সিরিজ হারল ভারত! বিশ্লেষণ

புற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்- வீடியோ

বিরাটের ভুলেই কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ড মহারণ হেরে বসল ভারত। প্রশ্ন কিন্তু উঠছে!কাঠগড়ায় বিরাটের ক্যাপ্টেন্সি। এদিন ভারত শুধু দ্বিতীয় ওডিআই হারলই নয়, সেই সঙ্গে নিউজিল্যান্ডের ডেরায় কিউয়িদের বিরুদ্ধে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারল ভারত।

গুরুত্বপূর্ণ ম্যাচে কেন দলের বাইরে শামি

গুরুত্বপূর্ণ ম্যাচে কেন দলের বাইরে শামি

কোন যুক্তিতে বিরাট শামিকে বসিয়ে দিলেন বোঝা গেল না। গত বছরে ওডিআই ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি। ২১ ম্যাচে ৪২ উইকেট পেয়েছিলেন মহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে উইকেট পেয়েছেন। সেই পেসারকে বসিয়ে দেওয়া নিয়ে বিরাটের ক্যাপ্টেন্সির সমালোচনা চলছে। মরণ বাঁচন ম্যাচে এই মুহূর্তে দলের এক নম্বরে পেসারকে কেন বসিয়ে দিলেন বিরাট?

কোহলির জানিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে শামিকে পুরোপুরি পেতেই ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সিরিজ বাঁচানোর ম্যাচে ভবিষ্যতের কথা ভেবে এখনই কেন বিশ্রাম উঠছে প্রশ্ন! ভারতীয় টিম ম্যানেজমেন্টের রোটেশন পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠছে।

পরিবর্ত হতে পারতেন বুমরাহ

পরিবর্ত হতে পারতেন বুমরাহ

বল হাতে ছন্দে নেই, দেশের হয়ে শেষ দুই ওডিআইয়ে উইকেট পাননি। সেক্ষেত্রে বুমরাহকে পরিবর্ত করে সাইনিকে দলে আনা যেত।

বুমরাহের হতশ্রী বোলিং

বুমরাহের হতশ্রী বোলিং

চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর নির্বিষ বোলিং বুমরাহের। টি-২০ সিরিজে ভালো বোলিং করলেও ডেথ ওভারে ইয়র্কার সঠিক জায়গায় পড়ছে না। এদিন নির্ধারিত ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৪ রান খরচ করলেন। কোনও উইকেট পাননি। শেষ তিন ওডিআইয়ে এই নিয়ে উইকেট পেলেন না জসপ্রীত।

ব্যাটে কেন ছয়ে মনীশ প্রথম পছন্দ নয়

ব্যাটে কেন ছয়ে মনীশ প্রথম পছন্দ নয়

অক্টোবের টি-২০ বিশ্বকাপ। টি-২০তে ধারাবাহিকভাবে খেলছেন মনীশ পান্ডে। সেক্ষেত্রে ওডিআইয়ে কেন নেই মনীশ পান্ডে। কেদার প্রথম ওডিআইয়ে সফল কিন্তু দ্বিতীয় ওডিআইয়ে ফেল করলেন। মিডল অর্ডারে এদিন মনীশ থাকলে সমীকরণ হয়ত অন্যরকম হত।

শ্রেয়সের উইকেট ছুঁড়ে দিয়ে আসা

শ্রেয়সের উইকেট ছুঁড়ে দিয়ে আসা

এদিন হাফ সেঞ্চুরি করলেও শ্রেয়স গুরুত্বপূর্ণ সময় উইকেট ছুঁডে় দিয়ে এলেন। পঞ্চাশ হাঁকানোর পরেই বিপজ্জনক শট খেলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। এদিন আরেকটু দায়িত্ব নিয়ে জাদেজার সঙ্গে থাকলে হয়ত ম্যাচ জিতে মাঠ ছাড়ত ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 8, 2020, 18:55 [IST]
Other articles published on Feb 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+