ভারতীয় ফাস্ট বোলারদের কেন লাইভ চ্যাটে অংশ নিতে বললেন বিরাট কোহলি, জেনে নিন

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

দলের ফাস্ট বোলারদের সোশ্যাল প্ল্যাটফর্মে সরাসারি কথোপকথনে অংশ নিতে বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে করোনা ভাইরাসের জেরে লকডাউনে তিনি রান্না এবং গিটার বাজানো শিখছেন বলেও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তাঁর কথায়, বহু দিন পর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটিয়ে তিনি নিজেকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পেরেছেন।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দুই লক্ষ আশি হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় গোটা মে মাস জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ পরিষেবা। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল সহ অন্যান্য ক্রীড়া টুর্নামেন্ট। এই অবস্থায় প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

ঘরে বসেই ফিটনেস

ঘরে বসেই ফিটনেস

বিরাট কোহলির কথায়, তিনি ভাগ্যবান যে তাঁর বাড়িতে জিমের সরঞ্জাম রয়েছে। তাই লকডাউনে তিনি বাড়িতেই ফিটনেস ট্রেনিং সেরে নিচ্ছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাছাড়া তিনি কোনওদিনই ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুশীলনে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন বিরাট। নিজের মানসিক স্থিতি ঠিক রাখাই তাঁর বরাবরের লক্ষ্য বলে জানিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের মতো তাঁর অন্যান্য সতীর্থরাও বাড়িতে থেকেই যতটা সম্ভব ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।

ফাস্ট বোলারদের সঙ্গে লাইভ চ্যাট

ফাস্ট বোলারদের সঙ্গে লাইভ চ্যাট

লকডাউনে ঘরবন্দি অবস্থায় টিম ইন্ডিয়ার ফাস্ট বোলাররা নিজেদের কতটা ফিট রাখতে পেরেছেন, তাঁরা কতটা নিয়ন্ত্রিত রয়েছেন, তা দেখতে চান অধিনায়ক বিরাট কোহলি। তাই ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা তাঁর সঙ্গে সোশ্যাল প্ল্যাটফর্মে সরাসরি কথোপকথনে অংশ নিক, চান বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়ক দেখতে চান, দলের ফাস্ট বোলাররা একত্র হলে, একে অপরের সঙ্গে তাঁর কী কথা বলেন।

গিটার ও রান্না

গিটার ও রান্না

দীর্ঘদিন ধরে লকডাউনে ঘরে আটকা থেকে তিনি গিটার শেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে তিনি নিজের হাতে কেকও বানিয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 11, 2020, 11:09 [IST]
Other articles published on May 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+