ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে নেটিজেনদের নিশানায় মহম্মদ শামি, কিন্তু কেন?

முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கும் பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா- வீடியோ

সরস্বতী পুজোর দিন ইনস্টাগ্রামে মেয়ের শাড়ির ছবি পোস্ট করে সংখ্যালঘু নেটিজেনদের আক্রমণের শিকার হলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার অতি গুরুত্বপূর্ণ সদস্যের এই আচরণ নীতি-বিরুদ্ধ বলে রব তোলা হয়েছে।

নেটিজেনদের নিশানায় মহম্মদ শামি

নেটিজেনদের নিশানায় মহম্মদ শামি

সরস্বতী পুজোর দিন ইনস্টাগ্রামে মেয়ের শাড়ির ছবি পোস্ট করে সংখ্যালঘু নেটিজেনদের আক্রমণের শিকার হলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার অতি গুরুত্বপূর্ণ সদস্যের এই আচরণ নীতি-বিরুদ্ধ বলে রব তোলা হয়েছে।

নিউজিল্যান্ডে শামি

নিউজিল্যান্ডে শামি

এই মহুর্তে ক্রিকেট খেলতে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। কিউয়ি-দের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে বেশ নজর কাড়েন বাংলার পেসার। দুই দলের মধ্যে শুরু হওয়া ওয়ান ডে সিরিজেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শামি।

সরস্বতী পুজোয় শামিক কন্যা

সরস্বতী পুজোয় শামিক কন্যা

সংখ্যালঘু হলেও সরস্বতী পুজোর দিন মহম্মদ শামির শিশুকন্যাকে লাল পাড় হলুদ শাড়ি পড়তে দেখা যায়। মেয়ের সেই ছবি ভারতীয় ফাস্ট বোলারের কাছেও পৌঁছয়।

ইনস্টাগ্রামে শামির পোস্ট

মেয়ের শাড়ি পড়া ছবি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মহম্মদ শামি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন ভারতীয় ফাস্ট বোলার। মেয়ের উদ্দেশে লেখেন, 'তোমাকে খুব মিস্টি লাগছে। তোমাকে খুব ভালোবাসি। ভগবান তোমার মঙ্গল করুন। খুব শীঘ্র তোমার সঙ্গে দেখা হবে।'

শামিকে আক্রমণ

শামিকে আক্রমণ

ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির এই পোস্টকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সংখ্যালঘু নেটিজেনরা। নীতির সম্মানার্থে শামিকে নওয়াজ পড়তে বারণ করেছেন অনেকে। ভারতীয় ফাস্ট বোলারকে ধর্ম পরিবর্তনের পরামর্শও দিয়েছেন অনেকে।

শামির পাশে ভক্তরা

শামির পাশে ভক্তরা

ঘটনায় নিজের ভক্তদের পাশে পেয়েছেন মহম্মদ শামি। ভারতীয় ফাস্ট বোলার নিজের যে মুক্তচিন্তার পরিচয় দিয়েছেন, তার সমালোচনা দুর্ভাগ্যজনক বলে দাবি করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 5, 2020, 16:03 [IST]
Other articles published on Feb 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+