বছর শুরুতে মেয়ে জিভার সঙ্গে দেরাদুনে ধোনি। সেখানে জিভার জন্য 'স্নোম্যান' বানালেন দেশের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট থেকে এই মুহূর্তে ছুটিতে রয়েছেন মাহি।তাই পরিবারের সঙ্গে তাঁকে বারবার ছুটি কাটাতে দেখা যায়। এবার স্ত্রী সাক্ষী ও জিভার সঙ্গে দেরাদুন গিয়ে বরফের পুতুল তৈরিতে মজলেন ধোনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গিয়েছে,' বরফ নিয়ে একটি পুতুল বানাচ্ছেন ধোনি। আর তাতেই খুদে জিভা তাঁকে সাহায্য করছে। যা দেখে সাক্ষী কমেন্ট্রি করতে শুরু করে দেন। কমেন্ট্রিতে সাক্ষী বলেন, 'ইনি হচ্ছেন বড় শিশু, যিনি বরফ দিয়ে এই স্নোম্যান তৈরি করছেন। আর তাঁর পাশে আমাদের খুদে শিশু জিভা মন দিয়ে স্নোম্যান ফিনিশ করতে ব্যস্ত। দুজনের জুটি কিন্তু দারুণ বরফ মানব তৈরি করে ফেলেছে। '
View this post on InstagramDaddy Dhoni & Ziva’s little snowman is here!☃️😍 . . #Snowflakes #Dhoni #ZivaTheDiva #Dehradun
A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on
উল্লেখ্য নতুন বছরে ধোনি কবে ক্রিকেটে ফিরবেন,সেই নিয়ে এখনও প্রশ্ন অব্যহত। গত বছর মাহিকে ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে জানুয়ারিতে তাঁকে এই প্রশ্ন করার অনুরোধ করেছিলেন! দেশের হয়ে শেষবার ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলেছিলেন ধোনি। সেবার ধোনির রান আউট ম্যাচে নির্ণায়ক মুহূর্তে পরিণত হয়েছিল।
অন্যদিকে ধোনির আইপিএলের ফর্মের উপরই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নির্ভর করছে বলে রবি শাস্ত্রী জানিয়েছেন। আইপিএলে রান পেলে আর ফিট থাকলে ধোনি এখনও দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন বলে ভারতীয় কোচ স্পষ্ট করে দিয়েছেন। শেষ পর্যন্ত ধোনি দেশের হয়ে বাইশ গজে ফিরে, ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন কিনা, সেটাই এখন দেখার।