অবসর জল্পনাকে দূরে রেখে আইপিএল প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়লেন ধোনি

তাঁকে নিয়ে অবসর জল্পনা যখন তুঙ্গে, তখন আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার বোর্ডের চুক্তি থেকে ছাঁটাইয়ের পর, মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এর মাঝেই সাত মাস পর বাইশ গজে ব্যাটিং করতে দেখে গেল ধোনিকে। ৭ মাস ক্রিকেটের বাইরে থাকলেও প্রস্তুতি নেটে ব্যাটিং করতে একটুও অসুবিধে হয়নি বলে জানা গিয়েছে। নিজের হোমটাউন রাঁচিতে ধোনি শুক্রবার দুঘন্টার বেশি সময় ধরে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন বলে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে।

ঝাড়খণ্ড দলের কোচ রাজীব কুমার জানিয়েছেন,'ধোনি আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এত দিন পর মাঠে ফিরে একেবারে পুরনো মেজাজে রয়েছেন। ব্যাটিংয়ে কোনও জড়তা নেই। সব বলই ব্যাটের মাঝখানে লাগছে।' ইতিমধ্যেই ঝড়খণ্ড দলের সঙ্গে ধোনির প্রস্তুতির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উল্লেখ্য ২০১৯ সালে জুলাইয়ে শেষবার দেশের জার্সিতে খেলেছেন ধোনি। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর আর ক্রিকেটে ফেরেননি। বিশ্বকাপ উত্তর পর্বে জাতীয় দলের একের পর এক সিরিজ থেকে মাহি নিজেকে সরিয়ে নেন।

যারপর তাঁর অবসর নিয়ে প্রশ্ন শুরু হয়। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি কি খেলবেন, সেই নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। এরপর বোর্ডের চুক্তি থেকে মাহির নাম বাদ পড়ায় অনেকেই দেশের হয়ে ধোনির ক্রিকেট কেরিয়ার ইংল্যান্ড বিশ্বকাপে ভারতে শেষ ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল বলে মনে করছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, January 18, 2020, 14:18 [IST]
Other articles published on Jan 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+