
বর্ষবরণের রাতে স্ত্রী সাক্ষীর সঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। নতুন বছরের শুরুতে ডান্স ফ্লোরে স্ত্রী সাক্ষীর হাত ধরে মাহির নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
সফ্ট মিউজিকের তালে তালে ধোনিকে নাচতে দেখা গিয়েছে। বর্ষবরণের রাতে ব্ল্যাক ব্লেজার ও ডেনিম জিন্সে সেজেছিলেন ধোনি। অন্যদিকে সাক্ষীও কালো ব্লেজার-জিন্স ও সাদা টি-শার্ট পড়েছিলেন। দুই লাভ বার্ডের নাচের ভিডিও নেটিজেনদের দারুণ মনে ধরেছে।
View this post on InstagramA post shared by Dhoni Super Fan (@dhonisuperfan) on
অন্যদিকে নতুন বছরে ধোনি কবে মাঠে ফিরবেন, সেই প্রশ্নে উত্তরের খোঁজে ক্রিকেটভক্তরা। ২০১৯ সালে ৯ জুলাই শেষবার দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন ধোনি। সেবার ৫০ রানে রান আউট হয়ে মাঠ ছেড়েছিলেন মাহি। সেখানেই ম্যাচ হেরে যায় ভারত।
এরপর দেশের সেনাবাহিনীতে যোগ দেন মাহি। সেনাবাহিনী থেকে ফিরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নিজেকে দল নির্বাচন থেকে দূরে রাখেন। শেষ পর্যন্ত ২০২০ সালে ধোনি ক্রিকেটে ফেরেন কিনা, সেটাই এখন দেখার। ধোনির অবশ্য নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অবশ্য নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। ধোনিকে তাঁর অবসর নিয়ে প্রশ্ন করায় তিনি অবশ্য এই নিয়ে জানুয়ারির পর তাঁকে প্রশ্নে করতে বলেছেন।