
ধোনির গ্যারাজে নতুন অতিথি
ধোনির গাড়ি প্রেমের কথা সবার জানা রয়েছে। করোনা লকডাউনের মাঝে গ্যারাজে নতুন অতিথিকে এনেছিলেন মাহি।মাহিন্দ্রা স্বরাজের একটি ট্রাক্টর কিনেছিলেন ধোনি।

ভিডিতে দেখুন, জৈব চাষ করছেন ধোনি
নতুন এই ট্রাক্টর নিয়ে এবার জৈব চাষে নেমে পড়লেন ধোনি। ভিডিতে দেখা গিয়েছে ধোনি নিজে এখন ট্রাক্টর চালানো শিখে গিয়েছেন। রাঁচির ফার্মহাউসের চাষের জমিতে ট্রাক্টরের পিছনে থাকা হাল দিয়ে চাষ করছেন তিনি। মাঠে নিজেই ট্রাক্টর চালিয়ে চাষ শুরু করে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। ধোনির জৈব চাষের ভিডিও ফ্যানদের বেশ মনে ধরেছে।

ধোনির হাতে নতুন বিস্ট
ধোনি যে ট্রাক্টর চালাচ্ছেন, তা স্বরাজ ৯৬৩এফই ট্রাক্টর। এই ট্রাক্টরটি চার চাকার। এই গাড়ির অন্যান্য বৈশিষ্ট্যগুলো হল- ৩৪৭৮ সিসি, তিন সিলিন্ডার ইঞ্জিন, ৬০-৬৫ এইচ পি পর্যন্ত পাওয়ার সঞ্চালনা করতে সক্ষম ধোনির এই 'বিস্ট'।

কোচ হিসেবে ফিরছেন ধোনি
আগামী ২ জুলাই অনলাইন ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন ধোনি। নিজেই গোটা বিষয়টা দেখবেন। সেই সঙ্গে কোচিংও করাবেন।আগামী মাস থেকে পুরোদমে তিনি কোচিং করানো শুরু করবেন বলে জানা গিয়েছে।


Click it and Unblock the Notifications



















