
নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধেও নেই ধোনি
ইংল্যান্ড থেকে বিশ্বকাপ খেলে দেশে ফিরে বোর্ডকে ধোনি খালি শুনিয়ে যাচ্ছেন, 'আই এম নট অ্যাভেলেবল!' ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে বোর্ডের থেকে দু'মাসের ছুটি চেয়ে নিয়েছিলেন। সেসময় দেশের সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও নাকি ছুটি চেয়ে নেন, এবার নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নাকি তিনি থাকছেন না। এবারও নাকি ধোনি জানিয়ে দিয়েছেন 'আই এম নট অ্যাভেলেবল!'

ধোনির গাড়ি প্রীতি
ধোনির গাড়ি প্রেম কারুরই অজানা নয়। মাহির গ্যারাজে একাধিক বাইক ও নামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। বিশ্বকাপের পর মাহির গ্যারাজ জুড়ে লাল রঙের নতুন এক এসইউভি। জিপ সংস্থার শেরোকি ট্র্যাকহক কিনেছেন মাহি। ধোনির স্ত্রী সাক্ষী কিছুদিন আগেই সেই গাড়ীর ছবি পোস্ট করেছিলেন। বিলাসবহুল এই গাড়ির মূল্য ১ কোটি টাকার বেশি।
|
রাঁচির রাস্তায় গাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন ধোনি
এবার রাঁচির রাস্তায় বিলাসবহুল সেই এসইউভি নিয়ে বেড়িয়ে পড়েন মাহি। ধোনিকে শেরোকি ট্র্যাকহকের চালকের আসনে দেখে তাঁর সঙ্গে সেলফি তোলার ভিড় জমায় ফ্যানেরা।


Click it and Unblock the Notifications

















