
কেন বিপাকে ধোনি
কলকাতায় আসার পর অবশ্য তাঁকে লাগেজ বিভ্রাটে পড়তে হয়েছে। নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ধোনির লাগেজ অন্য এক যাত্রীর লাগেজের সঙ্গে পরিবর্তন হয়ে যায়। সোমবার দিল্লি থেকে বিমান ধরে কলকাতায় এসেছেন ধোনি। তিলোত্তমার বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ বিভ্রাটে ধোনির অনেকটা সময় নষ্ট হয়। লাগেজ না পেয়ে বিমানবন্দরে এরপর খোঁজখবর শুরু হয়। পরে যদিও ধোনির লাজেগ মিলেছে। বিমান সংস্থার পক্ষ থেকে অবশ্য তাঁদের দিক থেকে কোনও ভুল হয়নি বলে জানিয়েছে। কিন্তু ক্রিকেটার ধোনির লাগেজ কীভাবে অন্য এক যাত্রীর লাগেজের সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গেল, সেই নিয়ে প্রশ্ন উঠছে!

বুধবারই রাঁচি ফিরছেন ধোনি
লাজেগ না পেয়ে ধোনি অবশ্য অপেক্ষা করেননি। বিমানবন্দর থেকে তিনি হোটেলের উদ্দেশে রওনা দেন। পরে বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা মাহির লাগেজ হোটেলে পৌঁছে দিয়েছে। বুধবার শ্যুটিংয়ের কাজ সেরে রাতের দিকে রাঁচি ফিরে যাবেন 'ক্যাপ্টেন কুল'।

কপিলের সঙ্গে জুটিতে ধোনি
এর আগে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে এক বিজ্ঞাপনে কাজ করেছিলেন ধোনি। এবারও সেই সংস্থার বিজ্ঞাপনে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে একফ্রেমে দেখা যাবে।


Click it and Unblock the Notifications

















