আইপিএল ২০২০: ধোনিকে ওয়েলকাম করল চেন্নাই,দেখুন ভিডিও

আইপিএলের প্রস্তুতিতে চেন্নাই পৌঁছলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার চেন্নাইয়ে পৌঁছন মাহি। বিমানবন্দর চেন্নাইয়ের ক্রিকেট সমর্থকরা তাঁকে ওয়েলকাম জানায়। মাহি...মাহি... স্লোগানে চেন্নাইয়ের বিমানবন্দর মুখরিত ছিল। মেরুন রঙের টি-শার্ট ও ব্ল্যাক জিন্সে সেজেছিলেন ধোনি।

চেন্নাইয়ে ধোনির প্রথম দিনের ভিডিও পোস্ট করল ফ্র্যাঞ্চাইজি

বিমানবন্দর থেকে ধোনি সোজা হোটেলে পৌঁছন। ধোনির চেন্নাইতে পৌঁছনোর মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি। #হোমসুইটডেন লিখে ভিডিও পোস্ট করে সিএসকে ফ্র্যাঞ্চাজির পক্ষ থেকে লেখা হয়েছে চেন্নাইয়ে ধোনির প্রথম দিন। ভক্তদের গায়ে কাঁটা দেবে! ভিডিওতে দেখা গিয়েছে হোটেলের পৌঁছে ধোনি টিমের জন্য সাজানো রেস্ট রুম, প্লেয়িং রুম, কমিউনিটি রুমে রাখা সরঞ্জাম ঘুরে দেখেন।

ধোনির প্রস্তুতি শুরু কবে

প্রসঙ্গত ৩-৪ মার্চ চেন্নাইয়ের চিপক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করবেন ধোনি। দেশের হয়ে শেষবার ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। সেই বিশ্বকাপে খেলার পর তাঁকে আর বাইশ গজে ফিরতে দেখা যায়নি। এবার চেন্নাইয়ের হয়ে মঙ্গলবার প্রস্তুতিতে নামলে তাঁকে ব্য়াট হাতে বাইশ গজে প্রস্তুতিতে দেখা যাবে।

এর আগে রাঁচি দলের সঙ্গে প্রস্তুতি সেরেছিলেন ধোনি

এর আগে নতুন বছরে বিসিসিআইয়ের চুক্তি থেকে ধোনি বাদ পরার পর রাঁচি দলের সঙ্গে কয়েকদিন ব্য়াটিং ঝালিয়েছিলেন। তবে চিপকের প্রস্তুতি দিয়েই পাকাপাকিভাবে ধোনি ফের বাইশ গজে ফিরতে চলেছেন।

আইপিএল ধোনির টার্গেট

শেষবার ফাইনালে উঠেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১ রানে ম্যাচ হেরে রানার্স হয়ে আইপিএল ট্রফি হারাত হয়েছিল। নির্বাসনের পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে ফিরলে ২০১৮ সালে ধোনি দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

দুবছর পর ধোনি সিএসকেকে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করতে পারে কিনা, সেটাই এখন দেখার। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চেন্নাই এবছরের আইপিএল অভিযান শুরু করতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 2, 2020, 15:58 [IST]
Other articles published on Mar 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+