ভারতীয় ক্রিকেটে মাহি যুগের অবসান! বিসিসিআই সভাপতি সৌরভকে ফাঁকি দিলেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জহুরীর চোখ ছিল সৌরভের। ২০০৪ সালে ধোনিকে বাংলাদেশের বিরুদ্ধে দলে নিয়েছিলেন সৌরভ। টানা কয়েক ম্যাচে ব্যর্থ হলেও অধিনায়ক সৌরভই ধোনিকে প্রথম টপ অর্ডারে নিয়ে আসেন। মাহিকে তিন নম্বরে খেলিয়েছিলেন সৌরভ। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে তিন নম্বরে নেমে ১২৩ বলে ধোনি ১৪৮ রান হাঁকান। এভাবেই ক্রিকেটার হিসেবে ধোনির উত্থান। সৌরভের নেতৃত্বে দলে নিয়মিত খেলেছিলেন। এবার সভাপতি হিসেবে সৌরভের ইনিংসে আর খেলা হল না ধোনির।

ধোনিকে বিদায়ী ম্যাচ দেবেন ভেবেছিলেন সৌরভ

ধোনিকে বিদায়ী ম্যাচ দেবেন ভেবেছিলেন সৌরভ

অক্টোবরে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন হওয়ার পর থেকে দারুণ সব সিদ্ধান্তে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইডেনে গোলাপি বলে দেশের প্রথম দিন রাতের টেস্ট খেলিয়ে সভাপতি হিসেবে ছক্কা হাঁকিয়েছেন সৌরভ। এরপর ধোনির অবসরের জন্য, ম্যাচ আয়োজন নিয়েও সৌরভ ভেবেছিলেন।

সৌরভের সভাপতি হওয়ার পর ক্রিকেট থেকে বাইরে ধোনি

সৌরভের সভাপতি হওয়ার পর ক্রিকেট থেকে বাইরে ধোনি

দেশের জার্সিতে ধোনি শেষবার ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচের পর হোম বা অ্যাওয়ে ভারতের হয়ে একের পর এক সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন মাহি। সৌরভের সভাপতি হওয়ার পর ক্রিকেট থেকে বাইরে সময় কাটিয়ে শেষমেষ রাঁচির রাজপুত আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে দিলেন।

স্বাধীনতা দিবসের সন্ধ্যে গানে গানে ধোনির অবসর

স্বাধীনতা দিবসের সন্ধ্যে গানে গানে ধোনির অবসর

নিজের প্রথম আন্তর্জাতিক ক্যাপ্টেন সৌরভ তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে বিদায়ী ম্যাচ আয়োজনের কোনও সুযোগই দিলেন না ধোনি। স্বাধীনতা দিবসের সন্ধ্যে নিজের প্রিয় গান 'ম্যায় পল দো পল কা সায়ার হু'-র সুরে একটি ভিডিও পোস্ট করে ৭.২৯ মিনিটে অবসর ঘোষণা করেন ধোনি। এক দিন ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয় ফেললেন ধোনি। ২০১৪ সালে আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

মাঠে ধোনি, কমেন্ট্রিতে সৌরভ

মাঠে ধোনি, কমেন্ট্রিতে সৌরভ

প্রসঙ্গত আন্তর্জান্তিক ক্রিকেটে ধোনির শেষ ম্যাচে কমেন্ট্রিতে ছিলেন সৌরভ। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ধোনি যখন ক্রিজে ছিলেন, তখন ধারাভাষ্য দিয়েছিলেন সৌরভ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 15, 2020, 22:44 [IST]
Other articles published on Aug 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+