
দেশে করোনা ভাইরাস রুখতে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনে ভারতীয় ক্রিকেট জগতের তারকারা গৃহবন্দি হয়ে কীভাবে সময় কাটাচ্ছেন ছবি-ভিডিওতে তা জানিয়েছেন। টুইটার-ইনস্টাগ্রামে প্রোফাইল থাকলেও অন্যদের মতো ধোনিকে অবশ্য সেই পথে হাঁটতে দেখা যায়নি।
করোনার কারণে প্রস্তুতি বন্ধ হওয়ার চেন্নাইয়ে সিএসকে-র প্রস্তুতি থেকে ধোনি অনেক আগেই রাঁচি ফিরে আসেন। দেশের জার্সিতে ক্রিকেট থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন, এবার লকডাউনের সময় ধোনির সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিতি নতুন করে ভাবাচ্ছিল। এর মাঝেই এবার ভাইরাল ধোনি-জিভার স্পেশাল মুহূর্ত।
ভাইরাল হওয়া ভিডিওতে ধোনির মেক আপ আর্টিস্টের ভূমিকায় জিভাকে পাওয়া গিয়েছে। ধোনির মেক আপ আর্টিস্ট স্বপ্না ভাবনানি মাহি ও জিভার মধ্য়ে মেক নিয়ে একটি মজার ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন।
সেই ভিডিওতে বাবার কোলে চেপে মেক আপের কিট হাতে জিভা মাহির মেক আপ করতে শুরু করে। পরে আর্টিস্ট স্বপ্না কীভাবে মেক আপ করতে হবে, শিখিয় পড়িয়ে দেন। সেই মতো চোখের নীচের অংশে আলতো তুলির টানে মেক শেষ করে জিভা।
ভিডিও শেষটায় নেটজেনদের সবচেয়ে মনে ধরেছে। মেক আপ সম্পূর্ণ করার পর আদুরে জিভা ধোনির ঠোঁটে চুমু খায়। মাহি-জিভার খুনসুটির এই ভিডিও পুরনো হলেও লকডাউন পর্বে মুহূর্তেই তা ভাইরাল।
View this post on InstagramA post shared by 𝖆 𝖑𝖎𝖙𝖙𝖑𝖊 𝖜𝖔𝖒𝖆𝖓 (@sapnamotibhavnani) on