ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস সবসময়ই শক্তিশালী। শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হারতে হয়েছে। মহেন্দ্র সিং ধোনি খেলেননি। ধোনিকে ছাড়া চেন্নাইকে ততটা শক্তিশালী মনে হয়নি। তবে এদিন ধোনি ফিরতেই পুরনো চেহারায় চেন্নাই। শেষদিকে ধোনি ধামাকায় চিপকের মাঠে দিল্লির বিরুদ্ধে ৪ উইকেটে ১৭৯ রান তুলল চেন্নাই। শেষদিকে নেমে ধোনি করলেন ২২ বলে অপরাজিত ৪৪ রান।
এদিন শুরুটা চেন্নাইয়ের ভালো হয়নি। শ্যেন ওয়াটসন ০ রানে ফেরেন। ডু প্লেসি ৩৯ রান করলেও ততোধিক গতিতে করতে পারেননি। তবে তিন নম্বরে নেমে রায়না ৩৭ বলে ৫৯ করে যান।
শেষদিকে ধোনি ২২ বলে ৪৪ ও রবীন্দ্র জাদেজা ১০ বলে ২৫ রান করেন। ফলে সবমিলিয়ে চেন্নাই ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে।
দিল্লির হয়ে জগদীশ সূচিত ২টি ও ক্রিস মরিস, রুথারফোর্ড ১টি করে উইকেট পান।