
এক বিবাহবন্ধনী ওয়েবসাইটের প্রচারে এসে বৈবাহিক জীবনে কীভাবে সফল হতে হয় তার টিপস দিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের প্রাক্তন অধিনায়ক এই মুহূর্তে 'ভারত ম্যাট্রিমনি' নামের এক বিবাহবন্ধনী ওয়েবসাইটের বিজ্ঞাপনের মুখ হিসেবে সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সংস্থার অনুষ্ঠানে এসে এক প্রশ্ন-উত্তর সেশনে ধোনি বলেন, 'বিয়ের আগে সব ছেলেই সিংহ থাকে।'
অনুষ্ঠানে ধোনি নিজেকে আদর্শ স্বামী বলে ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলেন, 'স্ত্রীকে ভালোবাসলে সবকিছু করতে দিতে হয়, যেমনটা আমি করি। সাক্ষী যা যা করতে চায়, আমি সব করতে দিই। পূর্ণ স্বাধীনতা দিই বলেই আমি বোধহয় একজন আর্দশ স্বামীর চেয়েও বেশি পয়েন্ট পাব।'
View this post on InstagramA post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on
এরপরই মজা করে ধোনি জুড়েছেন, 'আসলে সব পুরুষই বিয়ের আগে কিন্তু সিংহ থাকে। পরে সবাই পাল্টে যায়।' মাহির এই বক্ত্যবের পরই ফ্লোর জুড়ে হাততালির ফোয়ারা শুরু হয়। সেই সঙ্গে অনেকেই ধোনির সমর্থনে হাসিতে ফেটে পড়েন।
প্রসঙ্গত ২০১০ সালে সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধোনি। সাক্ষী ও জিভাকে নিয়ে ধোনির সুখী পরিবার। তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিনই কোনও ধরনের বিতর্ক তৈরি হয়নি। নিজেদের ব্যক্তিগত জীবনকে, ভারসাম্য রেখে প্রচারের আলোর আড়ালে রাখেন এই কাপল। এবার যদিও সাক্ষীর সঙ্গে তাঁর এতভালো সম্পর্কের রহস্য় ফাঁস করলেন ধোনি।
সঙ্গে ধোনি বলেছেন, 'জীবনে আসল ভালোবাসটা বোঝা যায় ৫০ বছর বয়সের পর। বিয়ের প্রথম ইনিংসের সময় সবাই কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে। পঞ্চাশ পার করার পর নিজেদের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তখনই সঙ্গীর সঙ্গে আসল ভালোবাসাটা উপভোগ করার সময়। সেসময়ই একে অন্যের জন্য় ভালোবাসাটা ফুটে ওঠে। '