মাঠে এলেন ধোনি, বোর্ডের চুক্তিতে ছাঁটাইয়ের দিনই চমক প্রাক্তন ক্যাপ্টেন কুলের

চমকের নাম মহেন্দ্র সিং ধোনি। একদিকে তাঁকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলার পর দেশ জুড়ে ক্রিকেটমহলে অবসর জল্পনা নিয়ে চায়ের টেবিলে চর্চা তুঙ্গে। অন্যদিকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বাইশ গজে প্রস্তুতি নেমে পড়লেন ধোনি।

ইতিমধ্যেই জাতীয় চুক্তি থেকে বাদ পড়ার পর হরভজন সিং জানিয়েছেন ধোনি সম্ভবত তার শেষ ম্যাচ খেলে ফেলেছে। সেখানেই চুক্তি থেকে বাদ পড়ার দিনেই রাঁচিতে এদিন বাইশ গজে প্রস্তুতিতে নামলেন। সেক্ষেত্রে রঞ্জিতে আগামী দিনে ঝাড়খণ্ডের হয়ে খেলার জন্যই কি প্রস্তুতিতে নেমে পড়লেন মাহি?

ঝাড়খণ্ড দলের ম্যানেজমেন্ট থেকে জানা গিয়েছে, 'ধোনি যে প্রস্তুতিতে আসবেন তাঁর কোনও ইঙ্গিত ছিল না। আমরা সবাই অবাক হয়েছি। কোনও ধরনের বাড়তি ক্রিকেট খেলেননি। কিছুক্ষণের জন্য ব্যাটিং প্রস্তুতি করেছেন।' উল্লেখ্য রবিবার রাঁচিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ঝাড়খণ্ড রঞ্জির ম্যাচে মাঠে নামতে চলেছেন।

প্রসঙ্গত ২০১৯ সালে জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ধোনি বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচ খেলার পর ছয় মাস ধরে দেশের হয়ে ক্রিকেট খেলেননি। যারপর তাঁর অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 16, 2020, 19:05 [IST]
Other articles published on Jan 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+