
কবে ক্রিকেটে ফিরবেন মাহি! এই প্রশ্নেরই এখন উত্তরের খোঁজে ধোনি অনুরাগীরা। বাইশ গজে ধোনিকে দেখার অপেক্ষায় সমর্থকদের এখন প্রহর গোনা শুরু! এর মাঝেই অন্য মঞ্চে ধোনির কেরামতির ছবি পোস্ট করল মাহির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। যেখানে টেবিল টেনিস কোর্টে ব়্যাকেট হাতে প্রতিপক্ষ ব্র্যাভোকে চমকে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ক্রিকেট থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে উন্মাদনার যে কোনও শেষ নেই, পুরনো ভিডিও ফের ভাইরাল হতে ফের তা প্রমাণ হল। হ্যাপি দিওয়ালি পোস্ট করে ধোনির টেবিল টেনিস খেলার একটি ভিডিও পোস্ট করেছে সিএসকে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে ব্যাকহ্যান্ড শটে ব্র্যাভোকে চমকে দেন মাহি! ক্রিকেট মাঠে ধোনির ম্যাজিক্যাল ইনিংস থেকে হেলিকপ্টার শটে ছক্কা হাঁকানো অনেক দেখা গেলেও , ব়্যাকেট হাতে প্রথমবার এই কেরামতি দেখে অবাক নেটিজেনরা।
View this post on InstagramA post shared by Chennai Super Kings (@chennaiipl) on
প্রসঙ্গত ক্রিকেট থেকে এই মুহূর্তে ছুটি মোডে রয়েছেন ধোনি। দেশের হয়ে শেষবার ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলেন। এরপর আর ক্রিকেটে ফেরেননি। দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর অগাস্টের মাঝে ঘরে ফিরলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজে নিজেকে সরিয়ে নেন মাহি।