
ধাওয়ান যখন বাঁশিওয়ালা
ব্যাট হাতে ক্যারিবিয়ান সফরটা খুব একটা ভালো যায়নি। বিশ্বকাপে আঙুলে চিড় ধরেছিল। এরপর ছিটকে যান। ফের ক্যারিবিয়ান সফর দিয়ে ক্রিকেটে ফিরলেও ব্যাটে সুর তুলতে পারেননি। গব্বরকে চিরপরিচিত বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি। তাতে অবশ্য ধাওয়ানের কিছু আসে যায় না! তিনি বরাবরই তাঁর খেয়ালে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করলেন বাঁশি বাজানোর একটি ভিডিও। যা মুহূর্তেই ভাইরাল।
|
ভিডিও পোস্ট করে কী লিখলেন গব্বর
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হোটেলের ছাদ থেকে সমুদ্রসৈকতের দিকে তাকিয়ে বাঁশি হাতে সুর তুলেছেন গব্বর। ভিডিওতে এই দৃশ্যই ধরা পড়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে ভারতীয় ওপেনার লিখেছেন, 'সামনে সমুদ্র, ঢেউ আছড়ে পড়েছে। নতুন করে শুরু করা যাক'।

ফ্যানেরা মুগ্ধ হয়ে যা লিখলেন
ধাওয়ানের এই কমেন্ট পরে বুঝে নেওয়ার অসুবিধে হয় না যে সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে একেবারে নতুন করে রানের ছন্দে ফিরতে চাইছেন তিনি। অন্যদিকে আর্টিস্ট ধাওয়ানের এই অবতার দেখে ফ্যানেরা মুগ্ধ। এক ভক্ত মজা করে লিখলেন, ধাওয়ান একজন অলরাউন্ডার, ব্যাটও পারে আবার বাঁশিও পারে!


Click it and Unblock the Notifications



















