গৌতি-ভাজ্জি-যুবির পর 'কাশ্মীর' মন্তব্যে আফ্রিদিকে আক্রমণ আরও দুই ভারতীয় ক্রিকেটারের

IPL 2019:Rajasthan vs Kolkata | ஒரே விஷயம்.. ஆனா மூன்று சம்பவம்- வீடியோ

গৌতম গম্ভীর, হরভজন সিং এবং যুবরাজ সিং-এর পর এবার 'কাশ্মীর' মন্তব্য নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে তীব্র আক্রমণ করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে সাবধান করেন দিলেন তাঁরা। ঠিক কী বলেছেন শিখর ধাওয়ান ও সুরেশ রায়না।

মোদীকে নিশানা আফ্রিদির

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাতে শোনা যায়। সেখানে মোদীকে 'কাপুরুষ' বলেও আক্রমণ করেন পাক লেজেন্ড। অভিযোগ আনেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাকি কাশ্মীরকে জবরদখল করে রেখেছে।

গম্ভীর-ভাজ্জি-যুবির প্রতিবাদ

কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুকথা বলায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে জোকার বলে নিশানা করেছেন তাঁর পরিচিত শত্রু তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। একই ইস্যুতে আফ্রিদিকে রীতিমতো সাবধান করে দিয়েছেন তাঁর দুই ভারতীয় বন্ধু তথা টিম ইন্ডিয়ার দুই লেজেন্ড যুবরাজ সিং ও হরভজন সিংও।

সুরেশ রায়নার টুইট

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে সতর্ক করেছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর সাফ কথা, কাশ্মীরকে তার মতো ছেড়ে দিক আফ্রিদি। উল্টে নিজের দেশের ব্যর্থতা এবং না পাওয়ার দিকে প্রাক্তন পাক ক্রিকেটারের তাকানো উচিত বলে মনে করেন ভারতীয় বাঁ-হাতি। কাশ্মীর ভারতের অংশ হয়েই থাকবে বলেও আফ্রিদিকে বার্তা দিয়েছেন রায়না। এমনকী পাকিস্তানের প্রাক্তন লেজেন্ড প্রচারের আলোতে থাকার জন্য এসব বলছেন বলেও মনে করে ভারতীয় ক্রিকেটার।

শিখর ধাওয়ানের বার্তা

গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন শাহিদ আফ্রিদির কাশ্মীর নিয়ে মন্তব্য শুনে অবাক হয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। বলেছেন, কাশ্মীর ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। পাকিস্তান ২২ কোটির ফৌজ পাঠালেও এক এক জন ভারতীয় সৈনিক, সোয়া লাখ পাকিস্তানির সমান বলে হুঁশিয়ারি দিয়েছেন গব্বর।

নম্র-শান্ত ভারতকে উত্তর দিতে শিখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, একদা শত্রুর মত

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 18, 2020, 14:48 [IST]
Other articles published on May 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+