সিএসকে-তে রায়নার জায়গায় ব্যাট করবেন কে, কী বলছে রিপোর্ট

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINAL: அடுத்தடுத்த 2 அதிர்ச்சி! சறுக்கிய இடத்திலேயே எழுந்த இந்தியா

মিস্টার আইপিএল সুরেশ রায়নার সঙ্গে চেন্নাই সুপার কিংসের সংঘাত কতটা চওড়া, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানের হলুদ জার্সি গায়ে দেওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় সিএসকে শিবিকে রায়নার জায়গায় দায়িত্ব পালন করবেন কোন ক্রিকেটার, তা জেনে নেওয়া যাক।

নজরে রয়েছেন গায়েকোয়াড়

নজরে রয়েছেন গায়েকোয়াড়

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মূলত তিন এবং চার নম্বর স্থানে ব্যাট করতে দেখা গিয়েছিলেন সুরেশ রায়নাকে। এবার সেই জায়গায় দেশের তরুণ তারকা ঋুতুরাজ গায়েকোয়াড়কে দেখা যেতে পারে বলে সিএসকে সূত্রে খবর।

গায়েকোয়াড়ে মজেছেন ধোনি

গায়েকোয়াড়ে মজেছেন ধোনি

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফ্যান্স করা ঋুতুরাজ গায়েকোয়াড়কে নিজেদের শিবিরে রাখতে ভুল করে চেন্নাই সুপার কিংস। দুবাই উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি শিবিরের নেটে গায়েকোয়াড়ের ব্যাটিং দেখে নাকি মুগ্ধ হয়েছেন স্বয়ং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইসোলেশনে গায়েকোয়াড়

আইসোলেশনে গায়েকোয়াড়

যদিও দুবাইতে পৌঁছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঋুতুরাজ গায়েকোয়াড়। ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহারের মতো তাঁকে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে দুই ক্রিকেটারই সিএসকে-র জার্সিতে মাঠ কাঁপাবেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

কেমন হতে পারে সিএসকে-র ব্যাটিং অর্ডার

কেমন হতে পারে সিএসকে-র ব্যাটিং অর্ডার

এখনও পর্যন্ত গতি-প্রকৃতি যেদিকে এগোচ্ছে, তাতে সিএসকে-র হয়ে ওপেন করতে দেখা যেতে পারে শেন ওয়াটসন ও আম্বাতি রায়ডুকে। রিজার্ভ ক্যাটেগরিতে থাকবেন মুরলি বিজয়। তিন নম্বরে নামতে পারেন ঋুতুরাজ গায়েকোয়াড়। রিজার্ভে থাকবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এই স্থানে গায়েকোয়াড়কে টক্কর দিতে পারেন ইংল্যান্ড অল-রাউন্ডার স্যাম কুরান। চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনির নামার কথা। ছয় ও সাত নম্বরে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজাকে ব্যাট করতে দেখা যেতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 31, 2020, 22:27 [IST]
Other articles published on Aug 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+