
আইপিএল না খেলেই কেন দেশে ফিরেছেন, জানালেন রায়না
পারিবারিক কারণেই দেশে ফিরেছেন, টুইট করে আজ ফ্যানদের জানিয়ে দিলেন সুরেশ রায়না।

ডাকাত হানায় নিহত পিসেমশাই
এদিন রায়না টুইটে লেখেন, 'পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। ডাকাত হানার পিসেমশাই নিহত হয়েছেন।' রায়না আমিরশাহী ছাড়ার পর থেকেই কেন তিনি আইপিএল ছেড়ে দেশে ফিরলেন জল্পনা চলছিল। পাঞ্জাবের পাঠানকোটে তার পিসেমশাই ডাকাতদের হাতে খুন হয়েছেন বলেও জানা যায়। এবার রায়না নিজেই পরিবারের দুসময়ের কথা জানালেন।

জীবনের সঙ্গে লড়ছেন পিসি
রায়না টুইটে আরও জানিয়েছেন, পিসেমশাইকে হারিয়েছি। এখন লাইফ সাপোর্টে পিসি জীবনযুদ্ধ লড়ছেন।

ভাই-বোনকেও হারালেন রায়না
টুইটে শোকপ্রকাশ করে রায়না এদিন আরও লেখেন, ডাকাত দলের হামলায় ভাই-বোনেরাও গুরুত্বর আহত হয়েছিল। তাঁদের একজনকে হারালাম।

বিচার চান রায়না
টুইটে এরপর পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে রায়না লেখেন, 'পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দোষীদের কঠোর সাজা চাই। পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করছি।'
|
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা
এরপরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ট্যাগ করে রায়না সঠিক বিচারের আশা রাখছেন বলে জানিয়েছেন


Click it and Unblock the Notifications


















