
অমরিন্দর সিংয়ের টুইট
২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য সুরেশ রায়নার টুইটের জবাব সোশ্যাল মিডিয়াতেই দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এক বার্তায় তিনি রায়নার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটা হিংসাত্মক ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, ঘটনার তদন্তে তিনি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা রায়নার পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

সুরেশ রায়নার আবেদন
ডাকাত দলের হামলায় নিহত হয়েছেন সুরেশ রায়নার পিসেমশাই, ভাই ও বোন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে ক্রিকেটারের পিসি। তাঁদের জন্য সুবিচার চেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। টুইট করেছিলেন রায়না।

ঘটনাটি কী ঘটেছিল
গত ১৯ অগাস্ট গভীর রাতে ক্রিকেটার সুরেশ রায়নার পিসির পাঠানকোটের বাড়িতে হামলা চালায় আততায়ীরা। ঘটনায় ক্রিকেটারের পিসেমশাই অশোক কুমারের (৫৮) মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রায়নার ভাই ও বোনেরও মৃত্যু হয়েছে। ক্রিকেটারের পিসি আশা দেবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানানো হয়েছিল।

তদন্তে পাঞ্জাব পুলিশ
ইতিমধ্যেই তদন্ত নেমে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের সম্পর্কে খোঁজ-খবর করা হচ্ছে।


Click it and Unblock the Notifications
আইপিএলের প্রতি দল থেকে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা
















