এবার সিএসকের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছাঁটাই রায়না, নতুন জল্পনা

கனவு கலைந்தது... அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்தியா

আইপিএল খেলতে গিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। একদিকে দলের সহঅধিনাক সুরেশ রায়নার আইপিএল না খেলা নিয়ে চর্চা তুঙ্গে। অন্যদিকে দলে করোনা সংক্রমণ। আক্রান্ত ক্রিকেটার-স্টাফদের বাদ দিয়ে টিমের বাকি সদস্যরা করোনা নেগেটিভ আসায়, শিবিরে স্বস্তি ফিরলেও রায়নাকে নিয়ে জল্পনা থামছেই না।

এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছাঁটাই রায়না

এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছাঁটাই রায়না

এবার জানা গেল, দুবাই ছেড়ে ভারতে ফিরে আসার পর সুরেশ রায়নাকে দলের হোয়াইটস অ্যাপ গ্রুপ থেকে ছেঁটে ফেলা হয়েছে। যারপর রায়নার সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে আরও বেশি করে জল্পনা শুরু হয়ে গেল।

দেশে ফিরে আসা নিয়ে রায়নার বক্তব্য

দেশে ফিরে আসা নিয়ে রায়নার বক্তব্য

আইপিএল খেলতে গিয়ে দুবাই পৌঁছেও কেন তিনি ভারতে ফিরে আসেন, সেই নিয়ে রায়না সরাসরি কিছু বলেননি। তবে তাঁর পরিবারের উপর কেউ বা কারা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন। পাঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতী হামলার ঘটনায় রায়নার পিসেমশাই নিহত হন বলে রায়না জানান। এক ভাই গুরুত্বর অসুস্থ হওয়ার পর নিহত হয়েছেন বলেও রায়না জানান। পিসি লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলেও তারকা ক্রিকেটার টুইট করেছেন।

টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের খবরও উড়িয়ে দিয়েছেন বাঁ হাতি

টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের খবরও উড়িয়ে দিয়েছেন বাঁ হাতি

রায়না দেশে ফিরে আসার পর, সিএসকে দলের সহঅধিনায়ককে নিয়ে গুঞ্জন রটে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণেই নাকি সিএসকে ছেড়ে ভারতে ফিরে এসেছিলেন রায়না। আরও জানা গিয়েছিল, দুবাইয়ে ধোনি ব্যালকনি দেওয়া রুমে থাকতেন। সুরেশ রায়না এমন রুম পাননি বলেই নাকি ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে ঝামেলা হয়।

গ্রুপ থেকে বাদ দেওয়ার পর রায়নার প্রতিক্রিয়া

গ্রুপ থেকে বাদ দেওয়ার পর রায়নার প্রতিক্রিয়া

টিম সূত্রে খবর দলের হোয়াইটস গ্রুপ থেকে বাদ পড়ার পর রায়না, ধোনি ও ম্যানেজমেন্টের সঙ্গে যোগযোগ করে চেন্নাইয়ে ফেরার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন।

নতুন চুক্তি পছন্দ হয়েছে, বার্সেলোনা ছাড়ার পর এই ক্লাবে ৫ বছরের জন্যে সই করতে পারেন মেসি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 3, 2020, 16:55 [IST]
Other articles published on Sep 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+