
বিরাটের কেরিয়ার
ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রোহিতের কেরিয়ার
ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার।

বিরাট বনাম রোহিত
পরিসংখ্যানের নিরিখে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যে সহ অধিনায়ক রোহিত শর্মার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বলা চলে। ওয়ান ডে-তে আর সাতটি শতরান করলেই ক্রিকেটের ইশ্বর সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট। ধারাবাহিকতাই তাঁর প্রধান অস্ত্র। অন্যদিকে জীবনের সেরা ফর্মে থাকা রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছেন। ওই বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারও হয়েছেন হিটম্যান।

কী বললেন ধাওয়ান
বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে পার্থক্য খুঁজতে চান না টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। গব্বরের কথায়, দুই ক্রিকেটারই নিজ নিজ জায়গায় সেরা। ধাওয়ানের বক্তব্য, ওপেনার হিসেবে রোহিত বিশ্বের অন্যতম সেরা। নতুন বলকে কীভাবে পুরনো করতে হয়, তা হিটম্যান জানেন বলে দাবি ধাওয়ানের। অন্যদিকে বিরাট কোহলির দক্ষতা ও ধারাবাহিকতা তাঁকে বিশ্বসেরা বানিয়েছে বলে দাবি ভারতীয় ওপেনারের।


Click it and Unblock the Notifications
'দাদা' সৌরভকে ইনিংস ওপেন করার পরামর্শ নাকি দিয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার


















