বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টসে জিতে আগে কিউইদের ব্য়াট করতে ডাকল। টি২০ ম্যাচ হলেও এই ম্য়াচ গুলিকে ভারত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে। প্রথম দলে ফিরলেন ক্রুণাল পাণ্ডিয়া ও ঋষভ পন্থ। কিউই দলে অভিষেক হল ডেরিল মিচেলের।
এদিন, ভারতীয় দলে রয়েছে দুর্দান্ত সব চমক। এই প্রথমবার ভারতীয় দলের জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন দুই পাণ্ডিয়া ভাই হার্দিক ও ক্রুণাল। এছাড়া দলে সুযোগ দেওয়া হল বিশ্বকাপের দলে ঢোকার দাবিদার ধোনি, দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ - তিন উইকেটরক্ষককেই।
Rohit Sharma calls it right at the toss and elects to bowl first in the 1st T20I #NZvInd pic.twitter.com/ZSomvnsHdV
— BCCI (@BCCI) February 6, 2019
প্রথম টি২০ ম্যাচের দুই দল -
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
নিউজিল্যান্ড: কলিন মুনরো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, ডেরিল মিচেল, কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, স্কট কাগেলেইজ্ন, টিম সাউদি, ইশ সোধি, ও লোকি ফার্গুসন।