
নিউজিল্যান্ডের মাঠে দ্বিতীয়
ড্যানিয়েল ভেত্তেরির পর দ্বিতীয় বোলার হিসেবে এদিন বোল্ট নিউজিল্যান্ডে ১০০ ওডিআই উইকেট দখল করলেন। ভেত্তোরি কিউইর দেশে মোট ১২৯টি ম্যাচ খেলে ১২৯টিই উইকেট পেয়েছিলেন। বোল্ট পেলেন ৪৯ ওডিআইতে ১০২।

সবচেয়ে দ্রুততম
সব মিলিয়ে ২৭তম বোলার হিসেবে কোনও একটি নির্দিষ্ট দেশে ১০০ ওডিআই উইকেট নিলেন বোল্ট। তবে এই ২৭ জনের মধ্যে তিনিই ১০০উইকেটে সবার আগে পৌঁছেছেন। তাঁণর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন পাকি জোরে বোলার ওযাকার ইউনিসের। সংযুক্ত আরব আমিরশাহিতে ৫৩ ওডিআইতে তিনি ১০০ উইকেট দখল করেছিলেন।

পাঁচ বার পাঁচ
এই নিয়ে একদিনের ক্রিকেটে ৫বার এক ইনিংসে ৫ উইকেট দখল করলেন বোল্ট। কিংবদন্তি রিচার্ড হ্যাডলির সঙ্গে যুগ্মভাবে এই ব্যাপারে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তিনি শীর্ষে চলে গেলেন। পঞ্চম ৫ উইকেট দখল করতে হ্যাডলির লেগেছিল ১১৫টি ওডিআই। বোল্টের লাগল ৭৫টি।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সেরা
বোল্টের এদিনের বোলিং পরিসংখ্যান ভারতের বিরুদ্ধে কিউই বোলার হিসেবে দ্বিতীয় সেরা। তাঁর টেয়ে ভাল পরিসংখ্যান রয়েছে শেন বন্ডের। ২০০৫ সালে বুলাওয়াতে বন্ড ১৯ ররান দিয়ে ৬ উিকেট নিয়েছিলেন।

বোল্টময় হ্যামিল্টন
এই নিয়ে হ্যামিল্টনের সেডন পার্কের মাঠে দ্বিতীয়ার কোনও বোলার ইনিংসে ৫ উইকেট দখল করলেন। প্রথম বোলারের নামও ট্রেন্ট বোল্ট। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।


Click it and Unblock the Notifications




















