হাল ধরলেন সেই জেমাইমা-স্মৃতি, ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় বড় হয়ে উঠছে মিতালী-প্রশ্ন

ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ভুগল মিতালী রাজ-হীন ভারতীয় মহিলা দল। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেও সেই জেমাইমা রড্রিগেজ (৫৩ বলে ৭২) ও স্মৃতি মান্ধানা (২৭ বলে ৩৬)-ই রান পেলেন। তাঁদের বাদ দিলে আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারলেন না। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত মহিলা তুলল ১৩৫ রান।

ওয়েলিংটনে ভারতীয় ব্যাটসওম্যানদের মধ্যে জেমাইমা আর স্মৃতিই রান পেয়েছিলেন। ১২ ওভারে তাঁরা ১০২ রান তুলে দেওয়ার পরও ভারত ১৩৬ রানেই অলআউট হয়ে গিয়েছিল। অকল্যান্ডেও ছবিটা পাল্টাল না। বস্তুত অনেকটা আগের ম্যাচেরই পুনরাভিনয় ঘটল বলা যায়।

এদিনও শুরুতেই আউট হয়ে গেলেন তরুণ ওপেনার প্রিয়া পুনিয়া (৪)। তারপর ফের একবার জেমাইমা ও স্মৃতি জুটি বেঁধে ১০ ওভারে ভারতকে পৌঁছে দিলেন ৭১ রানে। স্মৃতি আউট হতেই এক প্রান্ত থেকে শুরু হয়ে গেল যাওয়া আর আসার পালা।

অপর প্রান্তে শুধু দুর্গ আগলে রাখাই নয়, রীতিমতো পাল্টা লড়াই জারি রেখেছিলেন জেমাইমা। মুম্বইয়ের এই তরুণী তারকা এদিন ইনিংস সাজালেন মোট ৬টি চার ও ১টি ছয় দিয়ে। কিন্তু, বাকি একজনের কাছ থেকেও ন্যুনতম সহয়োগিতা পেলেন না তিনি।

ভারতের ব্য়াটিং লাইনআপের এই ধারাবাহিক ধসের মধ্যে ক্রমে বড় হয়ে দাঁড়াচ্ছে মিতালী প্রশ্ন। ২০১৮ সালের মহিলাদের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ওয়ানডে অধিনায়িকাকে বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় হরমনপ্রিত যুক্তি দিয়েছিলেন মিতালীর স্ট্রাইক রেট, ফিল্ডিং টি২০ ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। কিন্তু এই ভঙ্গুর ব্য়াটিং লাইনআপে মিডল অর্ডারে মিতালী ভরসা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 8, 2019, 9:13 [IST]
Other articles published on Feb 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+