পাকিস্তান ছাড়তে চলেছেন আমির! কোন দেশে থাকতে পারেন?

২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আচমকাই তাঁর টেস্ট ক্রিকেট ছাড়ায় হতাশ ক্রিকেটমহল। এমনকী তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে পাকিস্তানের প্রাক্তনরা বেশ সমালোচনাও করেছেন। এবার শোনা যাচ্ছে দেশ ছাড়তে চলেছেন পাকিস্তানের বাঁ-হাতি তারকা পেসার মহম্মদ আমির।

সূত্রের খবর পাকিস্তান ছেড়ে এবার ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারেন আমির। পাকিস্তান ছেড়ে সেক্ষেত্রে পাকাপাকিভাবে ব্রিটেনেই বসবাস করতে পারেন বলে শোনা যাচ্ছে।

২০১৬ সালে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। স্ত্রী'র সঙ্গে দেখা করতে কয়েক মাস অন্তর ব্রিটেনে আসেন আমির। অন্যদিকে ইংল্যান্ডে কাউন্টিও খেলেন তিনি। সেকারণেই তাঁর ব্রিটিশ নাগরিকত্ব পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। শোনা যাচ্ছে, নাগরিকত্ব পেলেই নাকি ব্রিটেনে বাড়ি কিনে পরিবারের সঙ্গে থাকতে পারেন তিনি।

টেস্ট ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটকে ফোকাস করে আগামী দিনে নিজের সেরাটা দিতে চান আমির। চলতি বিশ্বকাপে দেশের জার্সিতে নজর কেড়েছেন বাঁ-হাতি পেসার। এর আগে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চাইছেন আমির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 28, 2019, 18:32 [IST]
Other articles published on Jul 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+