
আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফর্ম্যাটের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন পাকিস্তানের আবিদ আলি।
এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এদিন সেই সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ছিল। বৃষ্টি ও খারাপ আলোর কারণে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দুই দিনে ৫ ওভারের বেশি খেলা হয়নি। শনিবার বৃষ্টির কারণে ম্যাচের পুরো দিনটিই নষ্ট হয়। এরপর রবিবার ম্যাচের শেষ দিন আবহাওয়া পরিস্থিতির উন্নতিতে গ্যালারিতে দর্শকরা ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন।
এদিন পাকিস্তানের হয়ে ব্যাটিং করার সময় ওপেনার আবিদ আলি সেঞ্চুরি হাঁকান। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আবিদের অভিষেক টেস্ট। এর আগে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানরে ডানহাতি এই ব্যাটসম্যান। ৩২ বছরের ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ওডিআইয়ে ১১২ রান হাঁকিয়েছেন। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে আবিদ প্রথম ব্যাটসম্যান যিনি দুই ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিরল নজির গড়লেন।
THAT MOMENT!#PAKvSL @AbidAli_Real https://t.co/MwqiuzNaFI pic.twitter.com/pxzEZwOTao
— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2019
প্রসঙ্গত ম্যাচের শেষ দিন ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে ইনিংস ছাড়ে শ্রীলঙ্কা। যার জবাবে এদিন আবিদের সেঞ্চুরিতে ম্যাচের লড়াই কিছুটা উত্তেজক হয়ে ওঠে। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেন বাবর আজম।
💯 on ODI debut ✅
— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2019
💯 on Test debut ✅
Well done @AbidAli_Real 👏👏👏#PAKvSL pic.twitter.com/aTblVb7wZa