কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার নজির গড়লেন পাকিস্তানের নাসিম শাহ। রবিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে টানা তিন বলে তিনটি উইকেট ছিটকেছেন নাসিম। পরের সপ্তাহে ১৫ ফেব্রুয়ারি ১৭ বছরে পা দেবেন নাসিম শাহ। জন্মদিনে আগে এবার কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলার ৪১ তম ওভারে শেষ তিন বলে নাজমুল হুসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদুল্লাহের উইকেট নিয়ে শাহ এদিন টেস্ট হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। দ্বিতীয় ইনিংসে ৮.২ ওভার হাত ঘুরিয়ে দুটি মেডেন দিয়ে ২৬ রান খরচে ৪ টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে চার উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়ার সুবাদে ম্যাচে পাঁচ উইকেট শিকার নাসিমের। শাহের দুরন্ত বোলিংয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১২৬ রানে ৬ উইকেট হারিয়েছে।
All three wickets down by #NaseemShah - 16 year old Naseem Shah becomes the youngest Cricketer to claim a hat trick in Test Cricket. pic.twitter.com/kTCcy2odFC
— Raheel Khan (@RaheelNama) February 9, 2020
পাকিস্তানের প্রথম ইনিংসে চেয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখনও ৮৬ রানে পিছিয়ে রয়েছে। ম্যাচ জিততে চতুর্থ দিন পাকিস্তানের ৪ উইকেট প্রয়োজন।
১৬ বছর বয়সে এদিন টেস্ট হ্যাটট্রিকের নজির গড়ে তিনিই এখন বিশ্বের কনিষ্ঠ টেস্ট হ্যাটট্রিকম্যান। এর আগে বাংলাদেশের স্পিনার অলোক কাপালির এই কীর্তি ছিল।১৭ বছর আগে ২০০৩ সালে ১৯ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে পেশোয়ার টেস্টে অলোক কাপালি কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেছিলেন।
☝️ Najmul Hossain Shanto
— ICC (@ICC) February 9, 2020
☝️ Taijul Islam
☝️ Mahmudullah
Hat-trick for Naseem Shah! 🔥 #PAKvBAN pic.twitter.com/dVlKZUP9Zl