টেস্টে ভারতের কোন অনন্য রেকর্ড ছুঁলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা

করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায়। সৌজন্যে অবশ্যই পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজমের ঝকঝকে পারফরম্যান্স। যার মাধ্যমে ভারতের ১২ বছরের রেকর্ড ধরে ফেলেছেন তাঁরা।

পাকিস্তানি ব্যাটসম্যানদের কেরামতি

পাকিস্তানি ব্যাটসম্যানদের কেরামতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেন পাকিস্তানের শুরুর চার ব্যাটসম্যান। ১৯৮ বলে ১৩৫ ও ২৮১ বলে ১৭৪ করেন যথাক্রমে ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। পাকিস্তানের অধিনায়ক আজহার আলি করেন ১৫৭ বলে ১১৮ রান। ১৩১ বলে ১০০ রান করেন বাবর আজম।

একই নজির ভারতের

একই নজির ভারতের

২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে একই নজির গড়েছিল ভারত। একই ইনিংসে শতরান করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফর, দীনেশ কার্তিক, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর। ১২ বছর ভারতের সেই রেকর্ড অক্ষত ছিল।

চালকের আসনে পাকিস্তান

চালকের আসনে পাকিস্তান

করাচি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ২৭১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কাও। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাত্র তিন উইকেট হারিয়ে ৫৫৫ তুলে ইনিংস ঘোষণা করেন আজহার আলিরা। ৪৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং

শ্রীলঙ্কার হয়ে করাচি টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ বলে ৭৪ রান করেন দীনেশ চান্ডিমাল। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হয়ে ব্যাট হাতে লড়ছেন ওশাডা ফার্নান্ডো।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 22, 2019, 16:38 [IST]
Other articles published on Dec 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+