বিশ্বকাপের ম্যাচে মাঠের বাইরে খণ্ডযুদ্ধ, হাতাহাতিতে জড়ালেন সমর্থকরা

বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে গ্যালারি ও মাঠের বাইরে হাতাহাতিতে জড়ালেন সমর্থকরা। ম্যাচে ব্যাটে-বলে দুই দল দারুণ খেলেছে। থ্রিলার ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় পাকিস্তান। সরফরাজদের উপর প্রবলভাবে চাপ তৈরি করলেও শেষ ওভারে ম্যাচ হেরে বসে আফগানিস্তান। ম্যাচে আফগানদের এই লড়াইয়ের চেয়েও শিরোনামে দুই দেশের সমর্থকদের হাতাহাতির খবর।

ঠিক কী ঘটেছে?

মাঠে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ চলাকালীন গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ফ্যানেদের হাতাহাতি-মারামারির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রথমার্ধের খেলা চলাকালীনই হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে দুই দেশের সমর্থকরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লে নিরাপত্তাকর্মীরা তাঁদের স্টেডিয়াম প্রাঙ্গন থেকে বার করে দেয়।

ভিডিওতে যা দেখা গেল

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক পাক ক্রিকেট ফ্যানের উপর আফগান ফ্যানেরা চড়াও হয়ে পেটাতে শুরু করে। পাল্টা পাক ফ্যানেরাও হাতহাতিতে জড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, পাক সাংবাদিকের টুইটে অভিযোগ, হেডিংলি স্টেডিয়ামের বাইরে আফগান সমর্থকরা নিরাপত্তা গেট ভেঙে ফেলার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীদের উপর বোতল ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ।

ম্যাচের ফল

ম্যাচের প্রথমার্ধে পাক বোলিংয়ের সামনে লড়াই করে স্কোরবোর্ডে ২২৭ রান তোলে আফগানিস্তান।এরপর বল হাতে সরফরাজদের একসময় চাপে ফেলে দেয় রশিদ-নবিরা। অল্প রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল আফগানিস্তান। শেষ ৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৬ রান। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ম্যাচ জেতে সরফরাজ অ্যান্ড কোম্পানি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 30, 2019, 12:06 [IST]
Other articles published on Jun 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+