পাকিস্তানের মাটিতে বহুপ্রতিক্ষীত পাক-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সংশয়। নিরাপত্তাজনিত কারণে নয় এবার প্রবল বৃষ্টির কারণে বাতিল হতে পারে ম্যাচ। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়। এবার দ্বিতীয় ম্যাচের আগেও প্রবল বৃষ্টি।
প্রসঙ্গত, ২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার ঘটনার পর সেদেশে ক্রিকেট খেলতে যায় না কোনও দল। প্রথম সারির দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার ক্ষেত্রে দুবাইয়ে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ খেলে। সব বাধা টপকে এবার শ্রীলঙ্কা দলকে পাকভূমে এসে ম্যাচ খেলার জন্য আহ্বান জানিয়েছিল পাকিস্তান।
প্রাথমিকভাবে সেই ম্যাচ নিয়ে অনেক সংশয় তৈরি হয়। নিরাপত্তার অভাবের কারণে মালিঙ্গা, করুণারত্নের মতো বর্তমান লঙ্কান দলের তারকারা পাক সফরে যাওয়া থেকে সরে আসেন। এরপর দ্বিতীয় সারির দল পাঠিয়েছে শ্রীলঙ্কা। সবকিছু ঠিকঠাক হলেও এবার ভাগ্যের পরিহাসে আটকে পাকিস্তান।
রবিবার সিরিজের দ্বিতীয় ওডিআই হওয়ার কথা থাকলেও করাচিতে ভারী বৃষ্টির কারণে ম্যাচটি স্তগিত করে সোমবার খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ শুকনো করার জন্য কর্মীদের বারতি সময়ে দিতেই ম্যাচের সূচিতে বদল আনা হয়। উল্লখ্য শুক্রবার বৃষ্টিতে বাতিল হওয়া প্রথম ওডিআইয়ের টিকিট নিয়েই সোমবারের ম্যাচে দর্শকরা খেলা দেখতে পারবেন।
🗓️Sunday, 29 September➡️🗓️ Monday, 30 September
— Pakistan Cricket (@TheRealPCB) September 28, 2019
ICYMI: The second #PAKvSL ODI has been rescheduled from Sunday, 29 September, to Monday, 30 September.
MORE HERE 👉🏼 https://t.co/0pMmmbL2x4 pic.twitter.com/lfmGD0iQCR