পাকিস্তানের অল-রাউন্ডার শাদাব খানের বিরুদ্ধে দুবাই-স্থিত এক মহিলাকে অশালীনভাবে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাদাবের বিরুদ্ধে এই গর্হিত অভিযোগ এনেছেন আশরিনা সাফিয়া নামের ওই মহিলা। পাকিস্তানি ক্রিকেটারের হাত থেকে নিস্তার চেয়েছেন সাফিয়া।
ইনস্টাগ্রাম পোস্টে শাদাব খানের সঙ্গে তাঁর সম্পর্কে কথা মানতে অস্বীকার করেছেন সাফিয়া। লিখেছেন, ২০১৯-র মার্চে শাদাব খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিশ্বকাপ চলাকালীন তিনি ইংল্যান্ডেই ছিলেন বলে জানিয়েছেন দুবাই-স্থিত ওই মহিলা। পাকিস্তানি ক্রিকেটারের খেলা দেখার জন্য তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বলেও জানিয়েছেন সাফিয়া।
View this post on InstagramA post shared by Ashreena Safia M. (@ashreenasafia) on
আশরিনা জানিয়েছেন, পাকিস্তানি অল-রাউন্ডার শাদাব খানই তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দেন। এখন ওই ক্রিকেটার তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ এনেছেন সাফিয়া। নিজের অভিযোগের সত্যতা প্রমাণ করতে শাদাব খানের সঙ্গে তাঁর বার্তা আদান-প্রদানের রেকর্ডও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আশরিনা সাফিয়া। একই সঙ্গে কোনও অন্য কোনও এক মহিলাকে ওই পাকিস্তানি ক্রিকেটারের থেকে তফাতে থাকার আবেদনও জানিয়েছেন সাফিয়া।