বিরাট কোহলি কীভাবে আউট হবেন, জানালেন লেজেন্ড শোয়েব আখতার

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নামই উল্লেখ করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়ান ডে-তে ৪৩ ও টেস্টে ২৭টি শতরানের মালিক কোহলির উইকেট নেওয়া যে মুখের কথা নয়, তা হাড়েহাড়ে জানেন বিশ্বের তাবড় বোলাররা। তবে কাজটা এমনও কিছু কঠিন নয় বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তথা লেজেন্ড শোয়েব আখতার। তিনি কীভাবে বিরাটের উইকেট নিতেন, তা জানালেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

এক নজরে শোয়েবের কেরিয়ার

এক নজরে শোয়েবের কেরিয়ার

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্টে ও ১৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলা শোয়েব আখতার, দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৭৮ ও ২৪৭টি উইকেট নিয়েছেন। দুই ফর্ম্যাটে তাঁর বোলিং গড় যথাক্রমে ২৫.৬৯ ও ২৪.৯৭।

এক নজরে বিরাটের কেরিয়ার

এক নজরে বিরাটের কেরিয়ার

ভারতের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাট কোহলি, তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে মোট ৭০টি শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক।

শোয়েব বনাম বিরাট

শোয়েব বনাম বিরাট

বাইশ গজে লেজেন্ড শোয়েব আখতারের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের লড়াই বহুল জনপ্রিয়। কিন্তু শোয়েব-বিরাটের ডুয়াল সেভাবে প্রত্যক্ষ করেননি ক্রিকেট প্রেমীরা। সেই কল্পিত লড়াইকেই কার্যত জমিয়ে দিলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

কী ভাবে আউট হবেন বিরাট

কী ভাবে আউট হবেন বিরাট

টেস্টে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলিকে আউট করা ততটাও কঠিন নয় বলে মনে করেন শোয়েব আখতার। তাঁর কথায়, তিনি বোলার হলে বিরাটকে পিচের কিছুটা ওয়াইডে বল করতেন। সামান্য বাউন্স থাকার পাশাপাশি বল বাইরের দিকে কেটে বের করতেন পাক লেজেন্ড। ড্রাইভ মারতে গেলে বল বিরাটের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে যেত বলে মনে করেন শোয়েব আখতার। তাতে না হলে তিনি বিরাট কোহলিকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করতেন বলে জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। তাতে টিম ইন্ডিয়ার অধিনায়ক আপনা আপনি আউট হয়ে যেতেন বলে মনে করেন শোয়েব আখতার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 16:36 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+