
শোয়েবের বায়োপিক
এই মুহূর্তে ক্রীড়া ব্যক্তিত্বদের বায়োপিকে মেতে রয়েছে বলিউড। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি থেকে লেজেন্ড মেরি কম, উড়ন্ত শিখ মিলখা সিং থেকে হকি তারকা সন্দীপ সিং, সুলভার স্ক্রিণে একের পর এক জীবনী-নির্ভর সিনেমা সুপার হিট। এবার তাঁকে নিয়েও কোনও পরিচালক সিনেমা বানান, তা সরাসরি না হলেও পরোক্ষে জানিয়ে দিয়েছেন শোয়েব আখতার। ওই সিনেমায় তাঁর চরিত্রে বলিউড তারকা সলমন খানকে দেখতে চান বলে জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

কেকেআর-এর কোচ
২০০৮ সালে ভারতে আইপিএল খেলতে এসেছিলেন শোয়েব আখতার। কলকাতার ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে ম্যাচে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। এবার সেই দলের হয়ে কোচিং করানোর ইচ্ছাও প্রকাশ করেছেন শোয়েব। বলেছেন, কলকাতার দর্শক এবং ওই দল তাঁর মনে গেঁথে রয়েছে।

টিম ইন্ডিয়ার তাঁর মতো পেসার
বরাবরই ভারতীয় ক্রিকেটের প্রশংসা করে আসা শোয়েব আখতার এবার টিম ইন্ডিয়াকে কোচিং করানোর ইচ্ছাপ্রকাশ করেছেন। বলেছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলে তাঁর মতোই ফাস্ট বোলার তৈরি করতে চান। যদিও মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ সম্বৃদ্ধ টিম ইন্ডিয়ার পেস আক্রমণকে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলে গণ্য করা হচ্ছে। তাঁদের আরও ধাঁরালো করতে চান রাউলপিণ্ডি এক্সপ্রেস।


Click it and Unblock the Notifications



















