বুধবার (২৭ ফেব্রুয়ারি), দুবাইয়ে শুরু হল আইসিসি-র ত্রৈমাসিক বৈঠক। অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যতই এই বৈঠকের আকর্ষণের কেন্দ্রে। বৈঠক শুরুর আগেই পিসিবি চেয়ারম্যান এহসান মানি দাবি করলেন, বিসিসিআই ম্য়াচ না খেলতে চাইলে পাল্টা দিতে তৈরি পিসিবিও।
বুধবার থেকে দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলি বিভিন্ন বৈঠকে মিলিত হবে। এক্সকিউটিভ বোর্ড মিটিং হওয়ার কথা শুক্র ও শনিবার। সেখানেই পাকিস্তানের নাম না করে 'সন্ত্রাসে মদতদাতা দেশ'কে নির্বাসিত করার আর্জি জানিয়ে ভারতীয় বোর্ড আইসিসিকে যে চিঠি পাঠিয়েছিল, সেই বিষয়ে আলোচনা হবে আশা করা হচ্ছে।
আইসিসি বৈঠকে যোগ দিতে আপাতত পাক বোর্ডের ৩ কর্মকর্তা - চেয়ারম্যান এহসান মানি, এমডি ওয়াসিম খান এবং সিওও শুভামন আহমেদ দুবাইয়ে এসেছেন। সেখান থেকেই মানি জানিয়েছেন, ভারত বিশ্বকাপে পাকিস্তানকে ওয়ারকওভার দিতে চাইলে পাকিস্তানের কিছু করার নেই। কিন্তু দুই দল নকআউটে মুখোমুখি হলে কী হবে এই প্রশ্ন কতারা তুলবে।