পিএসএলের আগে দুর্নীতির দায়ে সাসপেন্ড পাকিস্তানের এই উইকেটরক্ষক

পাকিস্তান সুপার লিগ শুরুর ঠিক আগে দুর্নীতির দায়ে দেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। উমর আকমলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আকমল কোনও দল বা দেশের জার্সিতে, কোনও ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শুরু পিএসএল

আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়াট্টা গ্লাডিয়েটরের হয়ে এবার খেলার কথা ছিল উমর আকমলের। খেলা শুরুর ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড উমর আকমলকে সাসপেন্ড করায়, তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এমনকী দুর্নীতি সংক্রান্ত তদন্ত চলাকালীন আকমল ক্রিকেট সংক্রান্ত কোনও কর্মসূচিতেও অংশ নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে পিসিবি। এই অবস্থায় কোয়াট্টা গ্লাডিয়েটরকে, উমর আকমলের পরিবর্ত খোঁজার ছাড়পত্র দেওয়া হয়েছে।

ম্যাচ ফিক্সিং

ম্যাচ ফিক্সিং

২০১৯-র গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগ চলার সময় তাঁকে ম্যাচে ফিক্সিং-র প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমল। প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে তিনি আইসিসি-কে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছিলেন উমর আকমল।

কিছুদিন আগের ঘটনা

কিছুদিন আগের ঘটনা

চলতি মাসের শুরুতে লাহোরে ফিটনেস টেস্ট চলার সময় পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির এক ট্রেনারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন উমর আকমল। সামাজিক মাধ্যেমে ভুল ইংরেজি লিখে হাসির খোরাকও হয়েছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই সময়ই তাঁকে সাসপেন্ড করতে পারত পিসিবি। তবে সে যাত্রায় বেঁচে যান উমর আকমল।

আর্টিকেল ৪.৭.১

আর্টিকেল ৪.৭.১

অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ৪.৭.১ ধারাকে অসম্মান করেছেন উমর আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন বলে জানানো হয়েছে।

আকমলের কেরিয়ার

আকমলের কেরিয়ার

২৯ বছরের উমর আকমলের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৯ সালে। ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান করেছেন। গত বছরের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল উমর আকমলকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 20, 2020, 13:22 [IST]
Other articles published on Feb 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+