দুর্নীতির দায়ে দুষ্ট আকমলের নির্বাসনের মেয়াদ কমাল পিসিবি

WORLD CUP 2019 BAN VS WI | மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

দুর্নীতিতে দায়ে ক্রিকেট থেকে নির্বাসিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন বছরের পরিবর্তে দেড় বছর বা ১৮ মাস আকমলকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন এহসান মানিরা। এর অর্থ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২১-এর অগাস্ট পর্যন্ত শাস্তির অধীনে থাকতে হবে পাক উইকেটকক্ষক-ব্যাটসম্যানকে।

তদন্তে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা। সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল। এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২.৪.৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল। সেই অপরাধের শাস্তি হিসেবে গত এপ্রিলে আকমলকে তিন বছর ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল। গত মে মাসে শাস্তি লাঘব করার আবেদন করেছিলেন পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে এবং ১৫৭টি ওয়ান ডে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের ভাই উমর আকমল দেশের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান করেছেন ২৯ বছরের ক্রিকেটার। নির্বাসন কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

বিশ্ব জয়ের পর কেন সচিনকে কাঁধে চাপিয়ে মাঠ ঘুরেছিলেন কোহলি?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 14:17 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+